২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা
বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ; তিন ধাপে বাস্তবায়ন হবে অর্থনৈতিক রূপান্তর কৌশল বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টনের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে ব্যাপক অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ […]










