সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকা উত্তরের ২৫টি স্থানে বাতাসের গুণগতমান যাচাইয়ের জন্য ব্লুমবার্গের সহায়তায় আধুনিক যন্ত্র স্থাপন করা হবে: ডিএনসিসি প্রশাসক

ব্লুমবার্গের সহায়তায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার ২৫টি গণপরিসরে বাতাসের গুণগতমান যাচাইয়ের জন্য অত্যাধুনিক যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (০৫ মে ২০২৫) Inauguration Ceremony Baseline study on the Role of vegetation in Reducing Temperature and Air pollution a sturdy in the information settlements of Dhaka North City Corporation […]

বায়রার সাধারণ সদস্যদের মানবন্ধন: যে কোন শর্তে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি

দেশের স্বার্থে শ্রমিকের স্বার্থে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাধারণ সদস্যরা। আজ সোমবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে বায়রা সাধারণ সদস্যদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান থেকে এ দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, ‘সৌদি আরবের পরই মালয়েশিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। অন্তর্বর্তীকালীন সরকারের […]

নিজ বাড়িতে থাকতে পারবেন তুরিন আফরোজের মা

নিজ বাড়িতে থাকার অনুমতি পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদ। আজ থেকে রাজধানীর উত্তরায় পাঁচতলা বাড়িতে তারা বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে বাড়ি সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক […]

নারায়ণগঞ্জ রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে

নারায়ণগঞ্জ রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন নিরাপত্তা কর্মী কবির হোসেন (৪৫) ও হান্নান (৫২)। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কবির আর রোববার দিবাগত রাত ৩টায় হান্নান মারা যান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক […]

হাবিপ্রবি ভর্তিযুদ্ধ

কাল থেকে শুরু হচ্ছে হাবিপ্রবি ভর্তিযুদ্ধ

উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ৫, ৬ ও ৭ মে অনুষ্ঠিত হবে। এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার […]

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস: বিনিয়োগ সংকটে অর্থনীতির গতি শ্লথ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে জোর প্রয়োজন

বিশ্বব্যাংকের এপ্রিল মাসে প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে সংস্থাটি এ প্রবৃদ্ধি ৪.১ শতাংশ হবে বলে অনুমান করেছিল। অর্থনীতির গতি কমে যাওয়ার পেছনে বিনিয়োগ হ্রাস, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি […]

রাজধানীর হাতিরঝিল লেকের পাশ থেকে সাবিনা আক্তার ওরফে আকলিমা (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ

আজ রোববার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এসব তথ্য নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার পাশে পার্কের পাবলিক টয়লেটের বারান্দা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা যায়, […]

স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের দুই মামলা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য ও সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসব মামলা করা হয়েছে। রবিবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক […]

রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে – অধ্যাপক আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকল বিষয়ে আমরা একমত হতে না পারলেও রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় আমাদেরকে একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ১২ দলীয় জোটের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ একথা বলেন। এসময় কমিশনের সদস্য হিসেবে ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ […]

কোরবানির ঈদের জন্য পশু আমদানি করা হবে না: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় চলতি বছরে কোরবানি ঈদের জন্য পশু আমদানি করা হবে না। অবৈধ পথে কোনোভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আজ থেকেই গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। উপদেষ্টা আজ দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র […]