নেত্রকোনায় শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোনার আদালতের রায়; ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দেওয়া হয়েছে। […]










