গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ১১৪, শিশু ও নারীর সংখ্যা উল্লেখযোগ্য
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল ও উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অনেক বেশি।
দক্ষিণ গাজার খান ইউনুস শহরে রাতভর বাড়ি ও ত্রাণশিবির লক্ষ্য করে চালানো বোমাবর্ষণে ৫৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে অনেক শিশু ও নারী রয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল কর্তৃপক্ষ।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজঘরে চালানো হামলায় ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-শাসিত সিভিল ডিফেন্স সংস্থা।
বৃহস্পতিবার সকাল থেকেই খান ইউনুসের রাস্তায় নিহতদের জানাজা ও শোকাবহ দৃশ্য ছড়িয়ে পড়ে। শহরের প্রধান হাসপাতালের মর্গে জায়গার অভাবে মরদেহ করিডোরে রাখা হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

স্থানীয় বাসিন্দা ও এক সন্তানের জননী সাফা আল-বায়উক জানান, তাঁর ছয় সপ্তাহ বয়সী সন্তান মুআত এবং এক বছর চার মাস বয়সী সন্তান মোয়াতাজ ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। “রাতটা ছিল স্বাভাবিক। খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, এরপর সব ওলট-পালট হয়ে যায়,” বলেন তিনি।
১৩ বছর বয়সী রীম আল-জানাতি বলেন, তাঁর মামার পরিবার বোমায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। “আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। ধ্বংসস্তূপের নিচ থেকে নিজেদের বের করতে আমরা নিজেরাই চেষ্টা করি,” বলেন তিনি।
এদিকে জাবালিয়া শহরের শিহাব পরিবারের ৫ জন সদস্য, আল-ফাখুরি এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজঘরে ১৩ জন, এবং বেইত লাহিয়া ও দেইর আল-বালাহ এলাকায় আরও ৬ জন নিহত হন বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।
হামলায় নিহত হয়েছেন আল-আকসা রেডিওর স্থানীয় সাংবাদিক হাসান সামুর এবং তাঁর পরিবারের ১১ জন সদস্য।
এর আগের দিন বুধবারও গাজাজুড়ে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত হন, যার মধ্যে ৫৯ জন জাবালিয়ায়।
ইসরায়েল দাবি করেছে, রিমাল এলাকার একটি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি স্কুল “সন্ত্রাসীদের ঘাঁটি” হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং সেখানে শিগগিরই “তীব্র হামলা” চালানো হবে।
এই পরিস্থিতির মধ্যে, যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি সংগঠন গাজায় বিতর্কিত ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে বলে জানিয়েছে। তবে জাতিসংঘ এ কর্মসূচির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছে, এটিকে মানবিক নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করে।
ইসরায়েল ২ মার্চ গাজায় অবরোধ আরোপ করে এবং দুই সপ্তাহ পর হামাসের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করে।
হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৫৩,০১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি নতুন আক্রমণ শুরুর পর নিহত হয়েছেন ২,৮৭৬ জন।
ইসরায়েল বলছে, হামাসের হাতে থাকা ৫৮ জন জিম্মি মুক্ত করতে চাপ প্রয়োগ করতেই এই অভিযান। তবে মানবিক সংস্থাগুলো অবরোধের কারণে গাজার ২১ লাখ মানুষের মধ্যে চরম দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে।

এই বিভাগের আরও খবর
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…
