ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৬; আদালতে স্বীকারোক্তি ২ জনের
- নিজস্ব সংবাদদাতা
- মে ১৮, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ নভেম্বর আলীগঞ্জ রেললাইন সংলগ্ন একটি মাছের খামারের পুকুর থেকে আতিকুল ইসলামের (৩৯) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা জসীমউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার পায় পিবিআই নারায়ণগঞ্জ। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহাবুবুর রহমান।
তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ মে আলীগঞ্জ বাজার এলাকা থেকে হত্যা মামলার মূল আসামি শান্ত হোসেনকে (২৭) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং অন্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৪ মে রাতে ফতুল্লা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আহাদ আলী (২৩), রুবেল (৩২), আশিক (২৩), জুম্মন (২৩) এবং জাহিদ হাসান শুভ (২৫)।
তদন্তে জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর রাতে আলী সম্রাট নামের এক ব্যক্তির ডাকে আতিকুল ইসলাম আলীগঞ্জ রেললাইনের কাছে যান। সেখানে আলী সম্রাট প্রথমে আতিকুলের পাওনা ৫০ হাজার টাকা ফেরত দেন। তবে পূর্বপরিকল্পনা অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা আতিকুলের কাছ থেকে ওই ৫০ হাজার টাকাসহ তার কাছে থাকা আরও টাকা ছিনিয়ে নেয়।
একপর্যায়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আতিকুল ইসলামের পেট, বুক ও ঘাড়ে আঘাত করে হত্যা করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে আলীগঞ্জ রেললাইন সংলগ্ন হাজী সাহাবুদ্দিনের মাছের খামারের পুকুরে ফেলে দেয়।
পুলিশ রিমান্ড শেষে গত ১৭ মে সকল আসামিকে আদালতে হাজির করা হলে মূল আসামি শান্ত হোসেন এবং আহাদ আলী স্বেচ্ছায় দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।
এই বিভাগের আরও খবর
নেত্রকোণায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনসারের সাহসী ভূমিকা, রক্ষা পেল বড় বাজার
নেত্রকোণা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. (শনিবার): নেত্রকোণা জেলা…
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন
শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জ…
সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি
রাজধানী ঢাকাসহ সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ…
ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত অন্তত ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি…
জুলাইয়ে তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ, ওভেন খাতে পতন বেশি
ঢাকা, ৪ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

