রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দক্ষিণ পাইকপাড়ায় জিপিএ–৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী দক্ষিণ পাইকপাড়ার পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে অগ্রদূত সংসদ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে অগ্রদূত সংসদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রদূত সংসদের সভাপতি মো. দেলোওয়ার হোসেন বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিন সিদ্দিকী সাগর। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মিন্টু বক্তব্য দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন খুরশিদ আলম পাটোয়ারী, প্রফেসর নূরুল ইসলাম ও ড. মনসুর আহমেদ।

অনুষ্ঠানে অগ্রদূত সংসদের এলিট মেম্বার, জেনারেল মেম্বার ও এসোসিয়েট মেম্বারদের পাশাপাশি অভিভাবক পরিষদের সদস্য এবং স্থানীয় ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পর্বে পাঁচ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র, বই ও নগদ অর্থ তুলে দেন অগ্রদূত সংসদের সভাপতি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। সন্তানদের সাফল্যে অবদানের স্বীকৃতি হিসেবে অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নিয়মিত শরীরচর্চায় উৎসাহ দিতে সংবর্ধিত শিক্ষার্থীদের জন্য অগ্রদূত সংসদ ফিটনেস সেন্টারে এক বছরের বিনামূল্যের সদস্যপদের ব্যবস্থাও রাখা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিনিধিরা তাঁদের অনুভূতি তুলে ধরেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন