মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, আটক ১

নারী ও শিশু সার্ভিস ডেস্কের পেছনে টিনের চালে বিস্ফোরণ, হতাহত নেই

রাজধানীর খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

থানার পেছনে বিস্ফোরণ

ওসি মো. শফিকুল ইসলাম জানান, খিলগাঁও থানার নারী ও শিশু সার্ভিস ডেস্কের পেছনে টিনের চালে দুর্বৃত্তদের ছুড়ে দেওয়া একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পরে পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে মো. মাজহারুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বর্তমানে খিলগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানান ওসি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন