প্যারিস খাল পুনরুদ্ধারে তিন দিনের পরিচ্ছন্নতা অভিযান, দ্রুত সীমানা নির্ধারণের উদ্যোগ
যত বাধা ও ষড়যন্ত্রই আসুক, নগরবাসীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ লক্ষ্য অর্জনে খাল পরিষ্কার, অবৈধ দখল উচ্ছেদ এবং নগরীর পরিবেশ উন্নয়নে ডিএনসিসি সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খাল পুনরুদ্ধার ও পরিষ্কার অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্যারিস খালে তিন দিনের পরিচ্ছন্নতা অভিযান
প্যারিস খালকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুটস্টেপস’ ও ডিএনসিসির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
খাল পরিষ্কারের পাশাপাশি এর উন্নয়ন ও ওয়াকওয়ে নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নে এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। তবে এসব উদ্যোগ টেকসই করতে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
খাল পরিষ্কার রাখা এবং সুন্দর পরিবেশ বজায় রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, নগরবাসীরও বলে মন্তব্য করেন তিনি।
খালের সীমানা নির্ধারণে কাজ প্রায় শেষ
প্যারিস খালের সীমানা নির্ধারণে অতীতে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল উল্লেখ করে শফিকুল ইসলাম খান জানান, ডিএনসিসির প্রধান প্রকৌশলীর নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, দ্রুত খালের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্তকরণ ও পুনর্বাসনের কাজ শেষ করা হবে।
মিরপুর-১০ নম্বরে দীর্ঘ ২৫ বছর অবৈধ দখলে থাকা একটি ফুটপাত দখলমুক্ত করার উদাহরণ তুলে ধরে প্রশাসক বলেন, জনগণের সদিচ্ছা ও সহযোগিতার কারণে ফুটপাতটি দখলমুক্ত করা সম্ভব হয়েছে। গত দুই মাস ধরে সেটি দখলমুক্ত রয়েছে।
প্যারিস খাল পুনরুদ্ধার ও এর পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নেও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কারের ওপর গুরুত্ব
সামনে ডেঙ্গুর মৌসুম থাকায় মশার প্রজনন রোধে খাল পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ভবন ও বাসাবাড়ি থেকে সরাসরি খালে ময়লা ফেলার মানসিকতা পরিহার করতে হবে।
নগরীর জলাধার ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়।
খালের সৌন্দর্যায়নে ফ্রান্সের সহযোগিতা নিয়ে আলোচনা
প্যারিস খাল পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রমে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লের উপস্থিতিকে স্বাগত জানান প্রশাসক।
তিনি জানান, খালটির উন্নয়ন ও সৌন্দর্যায়ন নিশ্চিত করতে ফ্রান্স সরকারের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে।
খালটির পরিচ্ছন্নতা, উন্নয়ন ও সৌন্দর্যায়নের মাধ্যমে এলাকাটিকে আরও বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।
খাল পরিষ্কার কর্মসূচিতে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুটস্টেপস’-এর প্রতিনিধিরা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।