শুধু একটি নয়, সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সমমনা জোট
- নিজস্ব প্রতিবেদক
- মে ৩১, ২০২৫
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের নেতারা বলেছেন, “শুধু একটি নয়, দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চায়। তাই নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা গ্রহণযোগ্য নয়।”
শনিবার (৩১ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সমমনা জোটের শীর্ষ নেতারা বলেন, “বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোটসহ দেশের সব গণতন্ত্রকামী দল গত ৯ মাস ধরেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বলে আসছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি।”
তারা বলেন, “সরকার সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। অথচ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নেই। এই সরকার একটি স্বল্প মেয়াদি অনির্বাচিত সরকার, যার মূল কাজ হলো নির্বাচনমুখী সংস্কার সম্পন্ন করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।”
সম্প্রতি জাপান সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া একটি বক্তব্যের বিরোধিতা করে জোট নেতারা বলেন, “তিনি বলেছেন, ডিসেম্বরের নির্বাচনের পক্ষে শুধু একটি দল রয়েছে। এটি বিভ্রান্তিকর ও অসত্য। প্রকৃতপক্ষে, দেশের সব গণতন্ত্রপন্থী দলই ডিসেম্বরেই নির্বাচন চায়।”
বিবৃতিতে উল্লেখ করা হয়, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা বাস্তবায়নই একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি হতে পারে। ৩১ দফা কেবল বিএনপির নয়, এটি বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মিলিত অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। তবে এসব সংস্কার দীর্ঘস্থায়ী নির্বাচিত সরকারের মাধ্যমেই বাস্তবায়নযোগ্য।”
জোট নেতারা আরও বলেন, “গত ১৫–১৬ বছরে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গুম ও খুন—সবকিছুই একটি অবাধ নির্বাচনের জন্য রাজনৈতিক লড়াইয়ের অংশ। এখন নির্বাচন বিলম্বিত করার কোনো ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে।”
বিবৃতিতে স্বাক্ষর করেন:
- ড. ফরিদুজ্জামান ফরহাদ, আহ্বায়ক, জাতীয়তাবাদী সমমনা জোট ও চেয়ারম্যান, এনপিপি
- খন্দকার লুৎফর রহমান, সভাপতি, জাগপা
- এটিএম গোলাম মাওলা চৌধুরী, চেয়ারম্যান, গণদল
- ডা. সৈয়দ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাম্যবাদী দল
- এমএন শাওন সাদেকী, চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাপ
- ব্যারিস্টার নাসিম খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুসলিম লীগ
- ক্বারী আবু তাহের, চেয়ারম্যান, এনডিপি
- খোকন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক, ডেমোক্রেটিক লীগ (ডিএল)
- এস এম শাহাদাত হোসেন, চেয়ারম্যান, গণতান্ত্রিক পার্টি
- অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, সভাপতি, পিপলস লীগ
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

