শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রবিবার: চিফ প্রসিকিউটর
- প্রান্তকাল ডেস্ক
- মে ৩১, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে আগামীকাল রোববার—এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় তাজুল ইসলাম বলেন, “আমরা বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তদন্তের কাজ পুরোদমে চলছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বিচারিক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আশা করা যাচ্ছে।”
তিনি শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ বলে উল্লেখ করে বলেন, “যেসব গুমের ঘটনা ঘটেছে, তার মধ্যে ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য ঘটনার তদন্ত শেষ হয়েছে। জুন মাসের মধ্যেই এসব ঘটনার প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।”
এ সময় তিনি আরও জানান, বিচারপ্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে তদন্তে যুক্তিসংগত সময় লাগছে, তবে প্রক্রিয়া থেমে নেই। নির্যাতিত পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে দ্রুত বিচার নিশ্চিত করাই এখন অগ্রাধিকার।
আলোচনা সভাটির আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। সভায় বক্তারা আন্তর্জাতিক গুম সপ্তাহ (১৭–৩১ মে) উপলক্ষে রাষ্ট্রীয় গুম ও নিখোঁজের ঘটনার দ্রুত বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…

