রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন লেগেছে। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
এদিন দুপুর ২টার দিকে স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, সেখানে আগুন লাগেনি, বরং ধোঁয়া সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিক ধোঁয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য দেয়নি ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

