মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে মাঠে গড়াল না ম্যাচ, সেমিফাইনালে পাকিস্তান বাংলাদেশের প্রতিপক্ষ

২৯ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। জাপানের নিশিন শহরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার আগেই টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। শেষ পর্যন্ত একটি বলও মাঠে না গড়িয়েই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃষ্টির কারণে চলতি আসরে একের পর এক ম্যাচ বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচটিও সেই তালিকায় যুক্ত হলো।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দল সেমিফাইনালে জায়গা পায়। সেই নিয়মে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ শেষ চারে পৌঁছে গেছে।

এবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১ অক্টোবর নিশিনের একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুই দলের এই গুরুত্বপূর্ণ লড়াই।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন