ঈদের আগে-পরে বালুবাহী বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা, অতিরিক্ত ভাড়ায় কঠোর ব্যবস্থা: নৌপরিবহন উপদেষ্টা
- প্রান্তকাল ডেস্ক
- মে ২১, ২০২৫
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় সরকার সচেষ্ট, ঘাটে থাকবে বিশেষ টহল ও মোবাইল কোর্ট
২১ মে ২০২৫
আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঈদের আগে তিন দিন এবং পরে সাত দিন সব ধরনের বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ বুধবার সচিবালয়ে ‘নৌপথে সুশৃঙ্খল ও নিরাপদ ঈদযাত্রা’ বিষয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, “বাল্কহেডের মতো ভারী জাহাজ চলাচলের কারণে যাত্রীবাহী নৌযানের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার বাইরে যাত্রী বহনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে, অন্যথায় মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঈদে যাত্রীসেবায় বিশেষ ব্যবস্থা
উপদেষ্টা জানান, ঈদের আগে ৩ দিন ও পরে ৩ দিন নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত অন্যান্য ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। দূরপাল্লার লঞ্চে যাত্রী নিরাপত্তায় প্রতিটি লঞ্চে ৪ জন আনসার সদস্য নিয়োগে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থতায় দায় নিতে হবে মালিকদেরই।
তিনি বলেন, “লঞ্চের স্টাফদের ইউনিফর্ম ও আইডি কার্ড থাকতে হবে। যাত্রী হয়রানি বন্ধে ঘাট ইজারাদাররা কোনো অতিরিক্ত চার্জ নিতে পারবে না। প্রয়োজন হলে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।”
বিশেষ টহল ও উদ্ধার প্রস্তুতি
নৌপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টহল থাকবে বিশেষ করে শীতলক্ষ্যা, গজারিয়া ও বরিশালের মেঘনা নদীর মতো অপরাধপ্রবণ এলাকাগুলোতে। উদ্ধার কার্যক্রমে প্রস্তুত থাকবে জলযান।
সড়ক ব্যবস্থাপনাও জোরদার
৩০ মে থেকে ১৪ জুন পর্যন্ত ঈদযাত্রার সময় ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখার নির্দেশ দেন উপদেষ্টা। তিনি বলেন, “রাস্তার ওপর যত্রতত্র বাস রাখা যাবে না। প্রয়োজনে রেকার দিয়ে সরিয়ে নেওয়া হবে। পুলিশ বাহিনী বিষয়টি কঠোরভাবে মনিটর করবে।”
আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত দিতে আবহাওয়া অধিদপ্তরকে অনুরোধ জানান উপদেষ্টা। তিনি ঈদযাত্রার প্রস্তুতি সরেজমিনে দেখতে সদরঘাটসহ গুরুত্বপূর্ণ নদীবন্দরগুলো আকস্মিকভাবে পরিদর্শনের ঘোষণাও দেন।
নতুন রুটে ফেরি চালু
উপদেষ্টা জানান, আগামীকাল থেকে প্রয়োজনীয় ড্রেজিং শেষে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল পুনরায় চালু হবে, যা উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য একটি স্বস্তির বার্তা।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, বিভিন্ন সংস্থার প্রধান, জেলা প্রশাসন, পুলিশ, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
