বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

‘চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই প্রযুক্তি সুবিধা সম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে’

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ বলেছেন, ‘কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই সকল আধুনিক প্রযুক্তি সুবিধাসম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে। কেননা এ চৌকিতে যুগ্ম জেলা জজ আদালত, অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আদালত নতুন করে সংযুক্ত হয়েছে। এজন্য জেলা সদর থেকে আইনজীবীরা বিচারিক কার্যক্রমে অংশ নিতে কলাপাড়ায় আসেন। এছাড়া এ চৌকিতে পূর্ব থেকেই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।’- বুধবার বিকেলে চৌকি আদালত পরিদর্শন শেষে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ এসব কথা বলেন।

এসময় তিঁনি আরও বলেন, ‘বিপুল সংখ্যক আইনজীবী ও বিচার প্রার্থীদের ভাড়াটে আদালত ভবনে বসার স্থান না থাকায় দ্রুত জুডিসিয়াল কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা চলছে। স্থানীয় সাংসদ এবিএম মোশাররফ হোসেন এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল খান, যুগ্ম জেলা জজ মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক প্রমূখ।

এর আগে চৌকি আদালত আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবীদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অতিথিরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন