রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রান্তকাল ডেস্ক
- ২ ঘণ্টা আগে
দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির পূর্বে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সব দপ্তরের দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ প্রেরণের ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বলা হয়েছে, নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, প্রধান তথ্য কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা, সব জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
পরিপত্রে সংশ্লিষ্ট সিনিয়র সচিব ও সচিবদের তাঁদের নিয়ন্ত্রণাধীন সব দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সরকারের দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদধারীদের সম্বোধনের ক্ষেত্রে অভিন্ন রীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন…
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে…
গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী
জ্বালানি সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে দেশের…
তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড.…
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান, ইতিহাস গড়ল বাংলাদেশ
চার দশক পর দ্বিতীয়বারের মতো UNGA সভাপতিত্ব বাংলাদেশের…
আরও পড়ুন
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস
আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না বলে বুধবার এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য…
গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভা : জ্বালানি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান সাইফুল হকের
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভার প্রতিপাদ্য…
ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা, তাই পিতার ৬ একর জমি দুই বছর ধরে অনাবাদী
পটুয়াখালীর কলাপাড়ায় ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা হওয়ার অপরাধে পিতার ৬ একর জমি চাষাবাদে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে । গত দুই…
কলাপাড়ায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ
‘বৃক্ষ রোপন করি, সবুজ দেশ গড়ি’ উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের তিন…
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের: ফকির মাহবুব আনাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ…
টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
জেলায় প্রথমবারের মতো নতুন ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের মেইনে রোডে অবস্থিত…
অবকাঠামো ও গবেষণা সক্ষমতা বাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত
আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে অগ্রাধিকার, আধুনিক গবেষণাগার ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা খুলনা, ৯ সেপ্টেম্বর ২০২৬: শিক্ষার্থীদের আবাসন ও…
বিদেশ ভ্রমণে ডলার ব্যবহারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
প্রাপ্তবয়স্করা বছরে পাবেন সর্বোচ্চ ১৮ হাজার ডলার, নগদ নেওয়া যাবে ৫ হাজার ডলার পর্যন্ত বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা…

