হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৫৫
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ ঘণ্টা আগে
দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। গত ২৪ ঘণ্টায় এ রোগ ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৫৬ জন এবং হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে আরও দুই শিশুর প্রাণহানির তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৫৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ও উপসর্গ দেখা দেওয়া মানুষের সংখ্যা ১ হাজার ৩১।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ১৮ হাজার ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর চাপ বাড়ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। আক্রান্তদের মধ্যে দুই মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি। তবে কিশোর ও তরুণদের মধ্যেও রোগটির উপসর্গ দেখা যাচ্ছে।
সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে সন্তানকে নিয়ে চিকিৎসাসেবা নিতে ছুটছেন অভিভাবকরা। অনেককে বহির্বিভাগে দীর্ঘ সময় অপেক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিতে দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
হাম অত্যন্ত সংক্রামক রোগ
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এর প্রধান লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ জ্বর, সর্দি, কাশি, চোখ লাল ও পানিযুক্ত হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি বা র্যাশ দেখা দেওয়া।
তিনি বলেন, রোগ জটিল আকার ধারণ করলে নিউমোনিয়া, এনসেফালাইটিস, চোখ ও কানের বিভিন্ন জটিলতাসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। শ্বাসকষ্ট বা অন্যান্য গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, ‘হাম নিয়ন্ত্রণে শিশুদের টিকাদান কর্মসূচি ও পুষ্টিকর খাবার নিশ্চিতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তৃণমূলে শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি।’
টিকাদান কার্যক্রমে বিঘ্নের প্রভাব
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কোভিড-১৯ মহামারির সময় নিয়মিত টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটায় অনেক শিশু নির্ধারিত সময়ের টিকা থেকে বঞ্চিত হয়। লকডাউন, সরবরাহসংকট এবং টিকা নিয়ে দ্বিধার কারণে বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত, প্রয়োজনীয় চিকিৎসা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা জরুরি।
এই বিভাগের আরও খবর
ডেঙ্গুর থাবায় প্রাণ গেল একদিনে ৩ জনের, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে উদ্বেগজনক হারে ছড়িয়ে…
হামের উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১২৩২
দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায়…
ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছেন
ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছেন দেশে ডেঙ্গুতে…
পুরান ঢাকার লালবাগে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু, বিনামূল্যে মিলবে দুই ডোজ
কলেরা প্রতিরোধে রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় শুরু…
ভাসানটেকে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প, রোগীদের পাশে জুবাইদা রহমান
চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা…
আরও পড়ুন
নেপালের আপার ত্রিশূলী টানেল থেকে ৩৫০ জন উদ্ধার, আটকে আরও শতাধিক
নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর আপার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া ৩৫০ জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে সফলভাবে…
বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি-সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করাই যথেষ্ট নয়, বরং এসব কমিটিকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বলে…
‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারীর মৃত্যু, ঢাকা ওয়াসায় সিবিএর বিক্ষোভ
‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারী শাহরিয়া খান শামীমের মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন—সিবিএ।…
চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, চুক্তি স্বাক্ষর
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলের জায়গায় আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের কারখানা নির্মাণ করবে…
জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার
হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৭…
দুই জেলার দায়িত্ব পেলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
জামালপুর ও কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।…
৬৪ জেলার তদারকিতে নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম…
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তেজনা, প্রশ্নোত্তর পর্বে হট্টগোল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তুমুল উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংসদের তৃতীয়…

