বিএমইটির অসাধু কর্মকর্তা ও এজেন্সির বিরুদ্ধে মানবপাচার ও জালিয়াতির অভিযোগে দুদকের অভিযান, ৯ জনের বিরুদ্ধে মামলা
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৩, ২০২৫
ঢাকা, ০৩ জুলাই ২০২৫ খ্রি.:
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ঢাকার কিছু অসাধু কর্মকর্তা এবং বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের বিদেশে পাচারের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), প্রধান কার্যালয়, ঢাকা হতে ২৯ মে ২০২৫ তারিখে বিএমইটি কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, বিভিন্ন এজেন্সি পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু নারীদের ‘প্রত্যাগত’ হিসেবে দেখানোর উদ্দেশ্যে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে। প্রকৃত আবেদনকারীর পরিবর্তে অন্য ব্যক্তির পাসপোর্ট নম্বর ব্যবহার করে বিএমইটির ডাটাবেজে (oldbmet) তথ্য আপলোড করা হয়।
অভিযোগ রয়েছে, বিএমইটির কিছু কর্মকর্তা ওইসব জাল পাসপোর্ট যাচাই না করেই আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ৯ জন জাল পাসপোর্টধারী নারীকে ছাড়পত্র প্রদানের জন্য নোট উপস্থাপন করেন।
এছাড়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রে মন্ত্রণালয়ের প্রযোজ্য পরিপত্র লঙ্ঘন করে ২৫ বছরের কম বয়সী ৪ জন অপ্রাপ্তবয়স্ক নারীকে ছাড়পত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়। অভিযানে প্রাপ্ত প্রমাণাদি বিশ্লেষণে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ পাওয়া যায়।
এনফোর্সমেন্ট প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে এবং কমিশনের অনুমোদনক্রমে, নিম্নোক্ত ৯ জনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে:
১. মোঃ সাজ্জাদ হোসেন সরকার – উপপরিচালক (বহির্গমন), বিএমইটি
২. মোহাম্মদ হোসেন উল্লাহ আকন্দ – সহকারী পরিচালক (বহির্গমন), বিএমইটি
৩. মোঃ নিজামউদ্দিন পাটোয়ারি – জনশক্তি জরিপ কর্মকর্তা, বিএমইটি
৪. মোঃ আজাদ হোসেন – অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বিএমইটি
৫. মোঃ আনোয়ার হোসেন – ম্যানেজিং পার্টনার, এইচ. এ. ইন্টারন্যাশনাল
৬. মোঃ সালাউদ্দিন – ম্যানেজিং পার্টনার, কে. এইচ. ওভারসিজ
৭. মোঃ জামাল হোসেন – স্বত্বাধিকারী, মক্কা ওভারসিজ
৮. মোঃ আনোয়ার হোসেন ভূইঞা – ম্যানেজিং পার্টনার, তাসনিম ওভারসিজ
৯. একরামুল হক – পার্টনার, এস. এম. ম্যানপাওয়ার
মামলাটি দুদকের পক্ষে দায়ের করেছেন জনাব স্বপন কুমার রায়, সহকারী পরিচালক।
দুর্নীতি দমন কমিশন দেশের মানুষের জানমাল, মানবিক মর্যাদা ও রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় আইনানুগ পদক্ষেপ নিতে দৃঢ় প্রতিজ্ঞ।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত স্ত্রী হাসপাতালে
রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন (৮০) নামে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

