বিদেশি ব্যাংকে সহজ শর্তে লোন পাইয়ে দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার দুই প্রতারক
- প্রান্তকাল ডেস্ক
- জুন ২৬, ২০২৫
বিদেশি ব্যাংক থেকে সহজ শর্তে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দিনাজপুরের একজন ব্যবসায়ীর কাছ থেকে দুই কোটি ছয় লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারকচক্র। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর) বিশেষ অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সফিকুল ইসলাম ও ড. সিপার আহমেদ। তারা রাজধানীর পল্লবী ও বনানী এলাকা থেকে গ্রেপ্তার হন। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত একটি কালো রঙের টয়োটা ক্লুগার গাড়ি, ৪টি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড, ৬টি ভুয়া চুক্তিপত্র, ১৩টি ব্যাংক চেক ও বিভিন্ন ধরণের ডিজিটাল আলামত উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. নুর আমিন শাহ দিনাজপুরের চিলিবন্দর থানার এম এইচ ব্রিক ফিল্ড ও অটো রাইচ মিলের মালিক। তিনি জানান, ‘বিনামূল্যে ডকুমেন্ট ছাড়াই মাত্র ৫ শতাংশ সুদে ৫০ কোটি টাকা বিদেশি ব্যাংক থেকে লোন’ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারকরা তার কাছ থেকে ২ কোটি ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় তিনি বনানী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।
পিবিআই জানায়, সফিকুল নিজেকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে তার কথিত “বস” হিসেবে ড. সিপার আহমেদকে পরিচয় করিয়ে দেয়, যিনি পূর্বে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এবং বেসিক ব্যাংকে চাকরিরত ছিলেন। তাদের দেওয়া ভুয়া চুক্তিপত্র ও চেকের মাধ্যমে দীর্ঘ সময় ধরে নানাভাবে ভুক্তভোগীকে প্রতারিত করা হয়।
পিবিআই-এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান বলেন, “আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে প্রতারণার প্রমাণ পেয়েছি। আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ মামলার প্রধান আসামি সফিকুল ইসলাম ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানায় পিবিআই।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত স্ত্রী হাসপাতালে
রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন (৮০) নামে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

