বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

‘রিপাবলিক বাংলা’ বন্ধে হাইকোর্টের রুল

ঢাকা, ২২ জুন ২০২৫:

ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বাংলাদেশে সম্প্রচার বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ফেসবুক ও ইউটিউবসহ অনলাইন প্ল্যাটফর্মে চ্যানেলটির সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা দিয়েছেন আদালত।

রবিবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আইনজীবী মাহমুদুল হাসানের করা রিট আবেদনে অভিযোগ করা হয়, ‘রিপাবলিক বাংলা’ বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা ও হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে এবং চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

রুলে তথ্য সচিব, টেলিকম সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব ও বিটিআরসি সচিবসহ ছয়জনকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন