চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- জুন ২০, ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
গত ১৯ জুন বৃহস্পতিবার সকালে চুনতি বনবিভাগ এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ও এসআই (নি.) মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, ওইদিন সকাল ৮টা ৩০ মিনিটে একটি সিঙ্গেল কেবিন পিকআপ (নং-চট্ট মেট্রো-১১-৮৮৫৩) চেকপোস্টে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো:
১. আবুল কাশেম ওরফে জামাই কাশেম, পিতা-নুরুল আলম, বাঁশখালী, চট্টগ্রাম
২. ছাদেকুর রহমান, পিতা-মৃত জেবল হোসেন, ফুলতলা, চকরিয়া পৌরসভা
৩. কামাল, পিতা-মো. মাসুক, চকরিয়া বাজারপাড়া, চকরিয়া পৌরসভা
৪. কেফায়েত হোসেন, পিতা-মৃত আলমগীর ফারুক, বড় ভেওলা, চকরিয়া, কক্সবাজার
আটককৃতদের মধ্যে জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের একাধিক থানায় ডাকাতি, অস্ত্র ও চুরির এক ডজনের বেশি মামলা রয়েছে। কামালের বিরুদ্ধেও অস্ত্র ও চুরির মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেফতারদের হেফাজত থেকে ২টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ, ১টি রামদা, টিপছুরি, ছুরি, শাবল, কাঁচি, দা, টর্চলাইট, ৪টি মোবাইল, একটি হার্ডডিস্ক, ডাকাতিতে ব্যবহৃত পিকআপ গাড়ি ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া পটিয়া থানা কর্তৃক একটি মোবাইল, মানকি ক্যাপ ও কালো ব্যাগ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা পটিয়া থানার ফকিরপাড়া এলাকায় ডাকাতি করে মালামালসহ কক্সবাজারে পালিয়ে যাচ্ছিল।
তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতির মামলা (মামলা নং-২৫, তারিখ ২০/০৬/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ দণ্ডবিধি) এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-১৩, তারিখ ১৯/০৬/২০২৫, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯(এ)/১৯(এফ)) রুজু করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, আন্তঃজেলা ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত স্ত্রী হাসপাতালে
রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন (৮০) নামে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

