রাউজানে অস্ত্র ও গুলিসহ দুই আসামি গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১৩, ২০২৫
চট্টগ্রামের রাউজান থানা পুলিশের একটি অভিযানিক টিম ১২ জুন ২০২৫ তারিখ রাত ৯টা ৩০ মিনিটে রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ১ রাউন্ড গুলিসহ দুইজন আসামিকে গ্রেফতার করে।
অভিযানটি পরিচালনা করেন রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো. নিজাম উদ্দিন দেওয়ান। তাঁর নেতৃত্বে এসআই (নিঃ) সাইফুল আলম, ইনচার্জ, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প এবং সঙ্গীয় ফোর্স রাতভর চলমান ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঘটনাস্থলে উপস্থিত হন।
বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি মীরধারপাড়া সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পিছনে ডোবার পাশে অবস্থান করছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১। মো. পারভেজ
- পিতা: মৃত মো. হেলাল
- মাতা: রেখা বেগম
- সাং: মীরধারপাড়া, মন্ডল বাড়ি, ৭নং ওয়ার্ড, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন
- থানা: রাউজান, জেলা: চট্টগ্রাম
২। মো. সাকিব
- পিতা: নুরুল আলম
- মাতা: রিনু আক্তার
- সাং: ধুম/গোরাছা ফকিরপাড়া, ৭নং ওয়ার্ড, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন
- থানা: রাউজান, জেলা: চট্টগ্রাম
তল্লাশির সময় মো. পারভেজের কোমরে রক্ষিত অবস্থায় “MADE IN U.S.A” লেখা ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল এবং মো. সাকিবের পকেট থেকে লোড অবস্থায় একটি ম্যাগজিনসহ ৭.৬৫ ক্যালিবারের ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে এসব আলামত জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা উল্লেখিত আগ্নেয়াস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
এসআই (নিঃ) সাইফুল আলম বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা নং: ৯, তারিখ: ১৩/০৬/২০২৫, ধারা: অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯A/১৯(f)
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

