বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

শান্তিনগরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত প্রকৌশলী নিহত

রাজধানীর শান্তিনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তাসিকুল ইসলাম (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশলী নিহত হয়েছেন। আজ রোববার (১ জুন) ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, ভোরবেলা তাসিকুল ইসলাম শান্তিনগর মোড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পুলিশ সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের ছেলে মাহফুজ বিন তাসিফ জানান, তাদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায়। বর্তমানে তারা ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার বাবা তাসিকুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী ছিলেন। প্রতিদিনের মতো আজও ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপরই দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন