ড. ইউনূসের পদত্যাগ নিয়ে ফরহাদ মজহারের প্রতিক্রিয়া: ব্যর্থতা ও আত্মঘাতী সিদ্ধান্ত
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৩, ২০২৫
চিন্তক ফরহাদ মজহারের মতে, প্রধান উপদেষ্টার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান জানিয়ে নেতৃত্ব অব্যাহত রাখা
ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কবি ও রাজনৈতিক চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার সকাল ৮টা ৩৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হলে তা হবে তাঁর ব্যর্থতা এবং তাঁর নিজের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।
ফরহাদ মজহারের মতে, ড. ইউনূস কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতিনিধি নন। তিনি জনগণের ঐতিহাসিক অভিপ্রায়ের প্রতিনিধিত্ব করছেন। এ অবস্থায় তাঁর উচিত হবে জনগণের ওপর আস্থা রাখা এবং দলীয় কিংবা গোষ্ঠীগত চাপে বিভ্রান্ত না হওয়া।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোনো সাধারণ নির্বাচনের মাধ্যমে নয়, বরং একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. ইউনূসকে নেতৃত্বে এনেছে। ফলে তাঁর কাঁধে রয়েছে কয়েকটি মৌলিক দায়িত্ব—খুনিদের বিচার সম্পন্ন করা, নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা করা এবং বৈশ্বিক করপোরেট দখলদারির বিরুদ্ধে গণবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতি গঠন ও বাস্তবায়ন করা।

ফরহাদ মজহার তাঁর পোস্টে জোর দিয়ে বলেন, দিল্লি ও মিয়ানমারসহ আঞ্চলিক শত্রু রাষ্ট্রগুলোর বিরুদ্ধে লড়ার মতো শক্তিশালী ও সাহসী সেনাবাহিনী গড়ে তুলতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়েও বাংলাদেশকেই উদ্যোগী হতে হবে।
তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের সেনাসদস্যরাও এই দেশেরই সন্তান, যারা জনগণের সম্মিলিত ইচ্ছার অংশ।
নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নির্বাচন অবশ্যই দ্রুত হতে হবে। তবে সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে শঙ্কা প্রকাশ করে ফরহাদ মজহার বলেন, সেনাপ্রধান তাঁর এখতিয়ারের বাইরে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা লুটেরা ও মাফিয়া শ্রেণিকে পুনরায় ক্ষমতায় বসানোর পাঁয়তারা বলেই প্রতীয়মান হয়। তিনি সতর্ক করেন, যদি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়, তবে তার দায় সেনাপ্রধানকে নিতে হবে।
শেষে ফরহাদ মজহার বলেন, এখন সময় দায়িত্বশীল আচরণের। সকল পক্ষের উচিত হবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা। জনগণ চায় প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হোক এবং একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।
এই বিভাগের আরও খবর
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া…
গাজায় ইসরায়েলি গুলিতে নারী ও শিশুসহ ৭ ফিলিস্তিনি আহত
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নারী…
হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর; মতবিনিময় সভায় যোগ…
এক-দুই দিনের জ্বরেও ডেঙ্গু পরীক্ষা, দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
৪০ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত, প্রশিক্ষণ শেষে হবেন এসিল্যান্ড
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন সহকারী কমিশনারকে পরবর্তী পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মৌলিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে…
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড়…
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮২ জন গ্রেপ্তার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি…
মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় জামান আহমেদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিয়াদ হোসেন (২২) ও…
নাফ নদীতে জেলে ‘জিম্মি’—আরাকান আর্মির বাণিজ্য
৩৯৯ জেলেকে ধরে নিয়ে গেছে, ফিরেছেন ২৩৪ জন; এখনও বন্দি ১৬৫ নতুন করে ৩ জেলে আটক | মুক্তিপণ দেওয়ার অভিযোগ…
ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদমন্ত্রী এ্যানি
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি…
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওয়ালিউল্লাহকে হত্যা
পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার মোবাইল ও ছিনতাই হওয়া মিশুক; একজনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাই করতে গিয়ে ওয়ালিউল্লাহ…
ইলিয়াস আলী গুম: বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের…

