বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

ঢাকা, ১৮ মে ২০২৫

চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৮ মে) দুপুরে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন।

সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল।

তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডায়াবেটিস, অর্থোপেডিক এবং নিউরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করবেন। পাশাপাশি সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষাও করা হবে।

পরিবার সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস আগামী ২৫ মে দেশে ফিরবেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন