দুদকের আবেদনে সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায়–এমপি লাভলীসহ ১০ জনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায় ও তাঁর স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্য […]










