সীতাকুণ্ডে ৬১ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাস জব্দ, চালক পলাতক
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশি অভিযানে ৬১ কেজি গাঁজা ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি। তবে অভিযুক্ত গাড়িচালক পালিয়ে গেছে। ৩১ মে শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহেল ও এসআই আমিনুল। সকাল ৮টা ৪৫ মিনিটে একটি সন্দেহজনক মাইক্রোবাসকে থামার […]







