অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার প্রথম রায় ঘোষণা করা হচ্ছে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করারও কথা রয়েছে। গণ-অভ্যুত্থান–পরবর্তী মানবতাবিরোধী অপরাধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম যার বিচারিক নিষ্পত্তি হতে যাচ্ছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন […]

আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাসকাল গ্রোটেনহুইস

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাসকাল গ্রোটেনহুইস আজ সোমবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। তিনি আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও নেদারল্যান্ডস দূতাবাসের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। ঢাকায় পৌঁছে গ্রোটেনহুইস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, এবং সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন […]

ডেভেলপারদের মাধ্যমে ফ্ল্যাট–জমি পুনর্বিক্রয়ে ভোগান্তি বন্ধে সরকারের নতুন নির্দেশনা

ফ্ল্যাট ও জমি পুনরায় বিক্রি বা হস্তান্তরের সময় রিয়েল এস্টেট ডেভেলপারদের অনুমোদন–বানিজ্য, অতিরিক্ত অর্থ আদায় এবং অযাচিত হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জারি করা একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনটি ১২ নভেম্বর মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছিল। ডেভেলপারদের অনুমোদন–ফি […]

ড্রোন, পোস্টার ও বিদেশি প্রচারণায় নিষেধাজ্ঞা—ইসির নতুন আচরণবিধি জারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নতুন ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫’ গেজেট আকারে জারি করেছে। এতে প্রথমবারের মতো ভোটের প্রচারে ড্রোন, পোস্টার ও বিদেশি প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিলবোর্ড, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, এআই–এর অপব্যবহার এবং পরিবেশবান্ধব প্রচারণার বিষয়েও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। ইসি সূত্র জানায়, […]

আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল এনে আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে দুই দিনে মোট ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ সম্পন্ন […]

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ: ঢাকাসহ বড় পরিসরে রদবদল

সাপ্তাহিক ছুটির দিনেও প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার। ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া, নোয়াখালীসহ ১৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ ও বদলির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (৮ নভেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের আদেশে ৬ জন বিদ্যমান জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি এবং ৯ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন […]

প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন বাহিনীর প্রতি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান […]

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্তের পথে সরকার, আরপিওতে আসছে নতুন পরিবর্তন

অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পাশাপাশি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়ায়ও নতুন পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। গতকাল শনিবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টার সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে বসেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রস্তুতি […]

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ: নির্ধারিত মানদণ্ড পূরণে এজেন্সিগুলোর আবেদন আহ্বান

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে, যা এবার অন্যান্য কর্মী প্রেরণকারী দেশের সঙ্গে সমতা ও সামঞ্জস্য রেখে বাস্তবায়িত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া সরকার প্রথমবারের মতো বেসরকারি রিক্রুটিং এজেন্সি নির্বাচনের অভিন্ন মানদণ্ড (Recruiting Agent Selection Criteria) নির্ধারণ করে বাংলাদেশকে তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। গত ২১–২২ মে ২০২৫ তারিখে […]

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, “এ দেশের আপামর জনগণ, রাজনৈতিক দলসহ সর্বমহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব এখন পুলিশের কাঁধে। বাংলাদেশ পুলিশ এমন এক মানদণ্ড স্থাপন করবে বলে আমরা প্রত্যাশা করি, যা […]