শনিবার, ২৮ মার্চ ২০২৬

ওবায়দুল কাদেরের বিস্ফোরক সাক্ষাৎকার: “দেশে ফিরে ভুল স্বীকার ও ক্ষমার কথা ভাববো”

সূত্র: বিবিসি বাংলা জুলাইয়ের রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘ আত্মগোপন ও দেশত্যাগের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসলে তিনি নিজ দেশেই ভুল স্বীকার বা অনুশোচনার প্রশ্নে অবস্থান নেবেন। বর্তমানে কলকাতায় অবস্থানরত কাদের বলেন, “দেশের মাটিতে ফিরে যখন রাজনৈতিক […]

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, আহত ১৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাগুলো ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের পশ্চিম তালদিঘি এলাকায়। ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মসজিদে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং ১৫ […]

খালেদা জিয়ার কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ‘কালো মানিক’-এর মালিক সোহাগ মৃধা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষক সোহাগ মৃধা ‘কালো মানিক’ নামের ৩৫ মণ ওজনের একটি গরু কোরবানির জন্য উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। উপহার গ্রহণের পর বেগম জিয়ার আতিথেয়তা ও ঈদ শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই কৃষক। বৃহস্পতিবার (৫ জুন) সকালে ট্রাকে করে কালো মানিক নিয়ে পটুয়াখালী থেকে রওনা দিয়ে মধ্যরাতে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে […]

তাসরিফ লঞ্চের রুট পাল্টে যাত্রীদের সঙ্গে প্রতারণা

মনপুরা-হাতিয়া যাত্রায় বিড়ম্বনা, অভিযোগে সাড়া দেয়নি কর্তৃপক্ষ – পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে যাত্রীদের সঙ্গে চরম প্রতারণা করেছে এমভি তাসরিফ-১ লঞ্চ কর্তৃপক্ষ। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ঢাকা থেকে মনপুরা ও হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও, যাত্রীদের সারারাত অপেক্ষায় রেখে সকালে তারা ঘোষণা দেয়, লঞ্চটি ভিন্ন রুটে চরফ্যাশন যাবে। এতে করে শত শত যাত্রীর ঈদযাত্রা ভেঙে পড়ে। […]

এটিএম বুথে বিড়ম্বনা: ঈদের ছুটিতে নগদ অর্থ সঙ্কটে ভোগান্তিতে গ্রাহকরা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যাংক ছুটির মধ্যেই ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে উৎসাহ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এটিএম বুথে নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগাম নির্দেশনাও দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। তবে বাস্তবচিত্রে দেখা যাচ্ছে, ঈদের ছুটি শুরু হতেই রাজধানীর অনেক এটিএম বুথে নগদ অর্থ সঙ্কট দেখা দিয়েছে। ব্যাংকের ভিন্ন কার্ডধারীরা টাকা তুলতে গিয়ে […]

ধামরাইয়ে পারিবারিক কলহ থেকে নির্মম ট্রিপল মার্ডার: মেয়ের জামাই রবিন গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে শ্বশুরবাড়িতে গিয়ে এক মর্মান্তিক ট্রিপল মার্ডার ঘটিয়েছে মেয়ের জামাই। নিহত হন এক নারী ও তাঁর দুই ছেলে। ঘটনার তিনদিন পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ঘাতক জামাই রবিনকে গ্রেফতার করেছে। পিবিআই সূত্রে জানা গেছে, গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের নার্গিস বেগম (৩৭) এবং তাঁর দুই ছেলে—শামীম (১৬) ও সোলাইমান […]

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ঈদুল আযহার অর্থনীতি

নাজমুল ইসলাম বাংলাদেশের অর্থনীতি বিগত সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও অর্থ পাচারের কারণে চরম সংকটে পড়েছিল। সেই সংকট থেকে উত্তরণের লক্ষ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন কাঠামোগত সংস্কার ও নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে। একদিকে যেমন মুদ্রাস্ফীতি কমেছে, অন্যদিকে রপ্তানি ও রিজার্ভেও উন্নতি এসেছে। তবে বিনিয়োগ স্থবিরতা ও বেকারত্বের উচ্চ হার এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে […]

মুন্সীগঞ্জে ককটেল ও ধারালো অস্ত্রসহ দুই জন গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা পুলিশের একটি সফল অভিযানে ককটেল ও ধারালো অস্ত্রসহ দুই জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অদ্য ৫ জুন ২০২৫ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ থানা পুলিশের এসআই (নিরস্ত্র) অমল চন্দ্র সরকারের নেতৃত্বে এবং তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে-র সমন্বয়ে একটি যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানাধীন মাকুহাটি বাজার এলাকায় […]

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ৩

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের সরাসরি দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি দল সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অদ্য ৫ জুন ২০২৫, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল মুন্সীগঞ্জ সদর থানাধীন উত্তর ইসলামপুর এলাকায় অবস্থিত পিটিআই মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে আটক করা হয়: তাদের […]

আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে সবার ডিসিপ্লিন মেনে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং ঢাকা, ৫ জুন ২০২৫ সবার মধ্যে শৃঙ্খলা ও ধৈর্য বজায় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঈদ উপলক্ষ্যে সৃষ্ট যানজট—উভয়ই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে […]