শনিবার, ২৮ মার্চ ২০২৬

সিলেটে দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

তারিখঃ ১১ জুন ২০২৫ প্রেস বিজ্ঞপ্তি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বার্তা প্রেরকঃ (মুহাম্মদ মুনির হোসেন), সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক পরিচালিত গোপন অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন ০১নং চরমটুয়া ইউনিয়নের ব্রক্ষপুর এলাকায় মোস্তাফা ড্রাইভারের ফলবান বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা […]

আমিরাতে কর্ণফুলী ঐক্য পরিষদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত থেকে- প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও ক্রীড়া চেতনায় উৎসাহ যোগাতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো “ওয়ানডে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদ এবং কর্ণফুলী ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে গত ৭ জুন শনিবার রাত ১০টায় দুবাইয়ের আল বোস্তান গ্যাসেইস স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে পবিত্র কোরআন […]

শ্রম ও নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে মার্কিন ভাইস মিনিস্টারের বৈঠক, শ্রমিক কল্যাণে জোরালো সহযোগিতার অঙ্গীকার

বাংলাদেশে কর্মরত প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমিকের জন্য ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার (১০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে […]

চিত্রনায়িকা তানিন সুবাহার ময়নাতদন্ত সম্পন্ন, হৃদযন্ত্র ও ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নমুনা

বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ চিত্রনায়িকা তানিন সুবাহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মর্গ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের সময় মরদেহ থেকে হৃদযন্ত্র (হার্ট) ও ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য হিস্টোপ্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে। ল্যাবরেটরি রিপোর্ট […]

জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি ইউকে প্রবাসীদের

জাতীয় নির্বাচনের আগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দেড় কোটিরও বেশি বাংলাদেশি নাগরিককে ভোটাধিকার প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে। মঙ্গলবার (১০ জুন) লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক দশমাংশ বিদেশে থাকলেও তারা এখনো ভোটাধিকার থেকে বঞ্চিত। অথচ এই প্রবাসীরাই বছরে কয়েক বিলিয়ন ডলারের রেমিট্যান্স […]

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশে ১৭ বছর পর একটি “ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন” অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনে আন্তর্জাতিক নীতি গবেষণা সংস্থা চ্যাথাম হাউসে অনুষ্ঠিত এক নীতি সংলাপে মূল বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, “বাংলাদেশে এবার যে নির্বাচন হবে, […]

বুদ্ধিমান ব্যক্তির বৈশিষ্ট্য

✍️ বিশেষ প্রবন্ধ মানুষের মস্তিষ্কে জন্মগতভাবে চিন্তা করার ক্ষমতা থাকলেও, সবাই বুদ্ধিমান নন। বুদ্ধিমত্তা শুধু তথ্য জানার উপর নির্ভর করে না; বরং সেটি প্রকাশ পায় চিন্তাভাবনার গভীরতা, আচরণগত ভারসাম্য, সংকট মোকাবেলার কৌশল এবং পারিপার্শ্বিক জ্ঞানের প্রয়োগে। একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু না হয়েও তার উপস্থিতি দিয়ে চারপাশকে প্রভাবিত করে। নিচে বুদ্ধিমান ব্যক্তির কিছু […]

ভারতের ‘পুশ ইন’ নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ার আহ্বান রিজভীর

নয়াপল্টন, ১১ জুন ২০২৫ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে অব্যাহতভাবে ‘পুশ ইন’ ঘটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “দেশের নিজস্ব নাগরিকদের ‘বিদেশি’ আখ্যা দিয়ে ভারত তাদের জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। এ ধরনের অপমানজনক ও অনৈতিক আচরণের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধও গড়ে তোলা হবে।” বুধবার […]

নির্বাচনের সিদ্ধান্ত লন্ডন বৈঠকের মাধ্যমেই আসবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে আছে। সেখানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যেই বৈঠক হতে যাচ্ছে, সেটিকে তিনি একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যা দেন। বুধবার (১১ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রিজভী বলেন, “আলোচনার মাধ্যমেই আগামী […]