শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

দিয়াবাড়িতে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত ১৯, আহত ১৬৪

রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বৈমানিকসহ ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬৪ জন। হতাহতদের অধিকাংশই স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পরপরই বিমানটি যান্ত্রিক […]

সিরাজদিখানে গাঁজাসহ দম্পতি গ্রেফতার, বসতঘর থেকে তাজা গাঁজা গাছ উদ্ধার

মুন্সিগঞ্জ | ২১ জুলাই ২০২৫ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই কেজির বেশি গাঁজা এবং একটি তাজা গাঁজা গাছসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতার হওয়া দুজনই একই পরিবারের সদস্য। গতকাল শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং শেখরনগর পুলিশ তদন্ত […]

দুদকের নতুন সচিব হিসেবে যোগ দিলেন মোহাম্মদ খালেদ রহীম

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা। গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। আজ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]

“এক ব্যক্তি তিন পদে থাকলে বিকল্প নেতৃত্ব গড়ে না”—জাতীয় নাগরিক পার্টির আদিব

একই ব্যক্তি যখন দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন, তখন রাজনৈতিক কাঠামোতে ভারসাম্য থাকে না এবং বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিকল্প […]

“তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্ধারণে ভোট নয়, চাই সর্বসম্মত সিদ্ধান্ত”—জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ্ তাহের

তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচন প্রক্রিয়ায় ভোটাভুটি নয়, রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত সিদ্ধান্তকেই একমাত্র গ্রহণযোগ্য পথ হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের দ্বিতীয় ধাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। তাহের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনে ৫ বা […]

জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা | ২০ জুলাই ২০২৫ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের জন্য এখনো সময় আছে। আমরা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরাপদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।” আজ শনিবার বাংলাদেশ […]

ঢাকায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য আনসার বাহিনীর টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

২০ জুলাই ২০২৫ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় ঢাকার বিভিন্ন নিম্ন আয়ের বসতি এলাকায় শুরু হয়েছে নগর প্রতিরক্ষা দল (টিডিপি) মৌলিক প্রশিক্ষণ। আজ শনিবার এই ১০ দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরের চারটি জোনে অবস্থিত মোট পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে এই কর্মসূচি চালু হয়েছে। প্রতিটি কেন্দ্রে নারী […]

শাংহাইয়ে বাংলাদেশের বিনিয়োগ সেমিনারে অংশ নিচ্ছে শতাধিক চীনা কোম্পানি

ঢাকা | ২০ জুলাই ২০২৫ চীনের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র শাংহাইয়ে আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিনিয়োগ সেমিনার, যেখানে অংশ নিচ্ছে চীনের ১০০টিরও বেশি কোম্পানি। সেমিনারটির লক্ষ্য বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) আকর্ষণ ও বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশ তুলে ধরা। এই সেমিনার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ দূতাবাস, বেইজিং-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এতে […]

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা | ২০ জুলাই ২০২৫ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রতি বছর ৭ (সাত) লাখ মেট্রিক টন উচ্চমানের গম প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করবে বাংলাদেশ। আজ রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং […]

“হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই”—মির্জা ফখরুল

ঢাকা | ২০ জুলাই ২০২৫ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তিনি মানবজাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক। তার বিচার একদিন হবেই।” রবিবার রাজধানীর শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার আয়োজিত একটি স্মরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও […]