শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ইসরায়েলে গভীর বিভাজন, নেতানিয়াহুর কাঁধে যুদ্ধ ও রাজনীতির চাপ

প্রায় দুই বছর আগে হামাসের হামলার পর থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে ঐক্যবদ্ধ দেখাতে চেয়েছেন। তার ঘোষণা ছিল— “আমরা লড়ব, পিছপা হব না, বিজয় ছিনিয়ে আনব।” কিন্তু বাস্তবে আজকের ইসরায়েল ইতিহাসের অন্যতম বিভক্ত এক সমাজে পরিণত হয়েছে। গাজার যুদ্ধ ও অভ্যন্তরীণ সংকট ৭ অক্টোবরের হামলায় ইসরায়েল বড় ধাক্কা খায়। শতাধিক নিহত ও বন্দী হওয়ার স্মৃতি […]

হারিকেন এরিন দ্রুত শক্তিশালী হয়ে ক্যাটাগরি-৫ এ রূপ নিলো

অ্যাটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঝড় হারিকেন এরিন দ্রুত তীব্রতা বাড়িয়ে ক্যাটাগরি-৫ হারিকেনে পরিণত হয়েছে। এতে সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ১৬০ মাইল (২৬০ কিলোমিটার) রেকর্ড করা হয়েছে। হঠাৎ শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, এরিন রাতারাতি “অত্যন্ত শক্তিশালীভাবে গভীর ও তীব্র হয়েছে।” শুক্রবার এটি একটি ট্রপিক্যাল ঝড় থেকে শুরু হয়ে […]

ট্রাম্পের যুদ্ধবিরতি থেকে সরে আসা—হতাশ কিয়েভ ও ইউরোপ

আলাস্কার বৈঠক থেকে প্রত্যাশিত কোনো সমঝোতা আসেনি। শুরু থেকেই এটি অনুমেয় ছিল, বিশেষ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনুপস্থিত থাকায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি দাবি থেকে সরে এসে সরাসরি শান্তিচুক্তির পক্ষে অবস্থান নেওয়া কিয়েভ এবং ইউরোপের মিত্রদের গভীরভাবে হতাশ করেছে। যুদ্ধবিরতি বনাম শান্তিচুক্তি রাশিয়ার অবস্থান সবসময়ই ছিল যে যুদ্ধবিরতি কেবল একটি পূর্ণাঙ্গ সমঝোতার […]

জিয়ার মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি — দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না: ডা. জাহিদ

দেশের মানুষ পিআর (Proportional Representation) পদ্ধতি বোঝে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ধমক দিয়ে জনগণকে দাবিয়ে রাখা যাবে না, অতীতেও যায়নি। যারা বলেন দেশে নির্বাচন হতে দেবেন না, তাদের কথায় স্বৈরাচারের পদধ্বনি শোনা যায়। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের […]

সচিবালয়ের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত দফা নির্দেশনা

বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারে সাত দফা নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ আগস্ট) জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার যুগ্মসচিব মো. জসিম উদ্‌দীনের স্বাক্ষরে এ নির্দেশনা জারি হয়। নির্দেশনায় বলা হয়েছে, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনায় বলা হয়েছে— সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের […]

দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় রংপুরে দুদকের মতবিনিময় সভা

দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন, “আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা যদি নিজেদের জায়গায় সুশাসন প্রতিষ্ঠা করি ও ন্যায়বিচার করি, […]

গণতন্ত্র বিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আরেকটি গণতন্ত্র বিরোধী শক্তি জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে। তিনি বলেন, “আমরা বহুবার দেখেছি আওয়ামী ফ্যাসিবাদকে নানা অজুহাতে শক্তিশালী করা হয়েছে। ১৯৮৬ সাল থেকে শুরু করে ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬ এবং গত বছর ৫ আগস্টের পর বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে মনে হয়েছে, জাতীয়তাবাদী শক্তিকেই […]

পামঅয়েলের দাম লিটারে ১৯ টাকা কমালো সরকার

আন্তর্জাতিক বাজারে মূল্য কমার প্রভাবে দেশে পামঅয়েলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়েছে সরকার। এখন থেকে খোলা পামঅয়েল বিক্রি হবে লিটারপ্রতি ১৫০ টাকায়, যা আগে ছিল ১৬৯ টাকা। মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় […]

গ্রাহকের আমানত আত্মসাৎ — আহমেদীয়া সমবায়ের ৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল সিআইডি

গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদের মালিকানাধীন রাজধানীর কাফরুল এলাকায় অবস্থিত ‘ইউরো স্টার টাওয়ার’ নামে দশতলা বাণিজ্যিক ভবন ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ভবনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। সিআইডি জানায়, ২০০৫ সালে নিবন্ধিত এ সমবায় প্রতিষ্ঠানটি প্রথমে সীমিত সদস্যদের সঞ্চয় ও ঋণ […]

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত ছয়জনের মরদেহ দীর্ঘ এক বছর অজ্ঞাতনামা অবস্থায় মর্গে রাখার পর বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়। এগুলো রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে। পুলিশ জানায়, গত এক বছরে ডিএনএ পরীক্ষা ও ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ […]