অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সচিবালয়ে টানা তৃতীয় দিনের বিক্ষোভ, কালও কর্মসূচি চলবে

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির ডাক প্রান্তকাল প্রতিবেদক | ঢাকা, ২৬ মে ২০২৫ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা আড়াইটার দিকে দিনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলেও আগামীকাল (মঙ্গলবার) ফের মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন […]

কোরবানির পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনায় নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে নৌপথে কোরবানির পশু পরিবহনের নিরাপত্তা এবং পশুর হাট ব্যবস্থাপনার বিষয়ে নৌ পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মে) রাজধানীর নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের সম্মানিত ডিআইজি মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার)। সভায় দেশের বিভিন্ন নৌপথের আওতাধীন পশুর হাটের ইজারাদার, প্রতিনিধিগণ এবং […]

বাংলাদেশে এভিয়েশন শিল্পে জিএসএদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘এয়ারলাইন্স জিএসএ ফোরাম’ আত্মপ্রকাশ করেছে

ঢাকা, ২৬ মে ২০২৫ বাংলাদেশে কার্যরত বিদেশি এয়ারলাইন্সগুলোর স্থানীয় বিক্রয় প্রতিনিধিদের (জেনারেল সেলস এজেন্ট – জিএসএ) নিয়ে গঠিত সংগঠন এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রোববার রাতে রাজধানীর শেরাটন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ এবং লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের […]

সরকারি পলিটেকনিকে ফিরছে ভর্তি পরীক্ষা

ঢাকা, ২৬ মে ২০২৫ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পুনরায় ভর্তি পরীক্ষা চালু করা হচ্ছে। জিপিএ ভিত্তিক ভর্তি প্রক্রিয়া বাতিল করে আবারও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। সোমবার (২৬ মে) দুপুরে রাজধানীর সচিবালয়ে ‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপন্থা […]

তুরাগে বাস ডিপো মালিক হত্যা: ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার

ঢাকা | ২৬ মে ২০২৫ রাজধানীর তুরাগে রাইদা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন সিকদার হত্যার রহস্য উদঘাটন করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ। চাঞ্চল্যকর ও ক্লুলেস এই হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মো. সবুজ ফকির (২৮), কালাম (২২) ও মো. শাকিল (১৮)। পুলিশের ভাষ্যমতে, তারা সবাই রাইদা বাসের চালক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে […]

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক প্রতিহিংসা—তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা, ২৬ মে ২০২৫ রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে নুরজাহান মঞ্জিলের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সাধন স্থানীয় কয়েকজনের সঙ্গে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ […]

সচিবালয়ে আজ তালা ঝোলানোর কর্মসূচি: সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের প্রতিবাদে কর্মচারীদের আন্দোলন অব্যাহত

চার অপরাধে চাকরিচ্যুতির বিধানসহ গেজেট প্রকাশ, দাবি না মানলে লাগাতার কর্মসূচির হুমকি ঢাকা | ২৬ মে ২০২৫ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর প্রতিবাদে আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে তালা ঝোলানোর কর্মসূচি ঘোষণা করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারীরা বলছেন, সরকারের ‘নিবর্তনমূলক আইন’ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এর আগে গতকাল রোববার সচিবালয়ের ভেতরে পাঁচ […]

ইতিহাসে এক রাতের সর্বোচ্চ হামলা: রাশিয়ার সহিংসতায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ—‘যুক্তরাষ্ট্রের নীরবতায় উৎসাহ পাচ্ছেন পুতিন’

ইউক্রেনের ওপর যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় একক হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতে চালানো এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। আহত হয়েছেন আরও অনেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নীরবতাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমন বর্বরতা চালাতে উৎসাহিত করছে। শনিবার রাত […]

জুলাই আন্দোলনে আহত চারজনের বিষপান

ঢাকা, ২৬ মে ২০২৫ — গতকাল রোববার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা জুলাই গণ–অভ্যুত্থনে আহত চারজন হঠাৎ বিষপান করেন। ঘটনার পরপরই তাঁদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে তাঁরা শঙ্কামুক্ত। চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানায়, গতকাল দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে চারজন আহত রোগী বিষপান করেন। তাঁরা সবাই […]

চার অপরাধে চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি—সচিবালয়ে উত্তেজনা, বিক্ষোভ

সরকারি চাকরিতে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে চারটি নির্দিষ্ট অপরাধে সরাসরি চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রোববার (২৫ মে) সন্ধ্যায় রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন। তবে এ অধ্যাদেশকে ঘিরে সচিবালয়জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ। কর্মকর্তা-কর্মচারীরা এটিকে ‘নিবর্তনমূলক কালাকানুন’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। অধ্যাদেশের মূল বিধান […]