বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবরের খালাস বহাল রাখল আপিল বিভাগ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল বৃহস্পতিবার খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর […]

নুর এখনও পুরোপুরি সুস্থ নন, বিদেশে নেয়া হতে পারে: গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নুরের নাক বেঁকে গেছে, মুখে খেতে পারছেন না, নাক দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। মাথায় আঘাত পাওয়ায় একা দাঁড়াতে বা হাঁটতেও পারছেন না। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা রয়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে […]

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে ধানমন্ডি থানা শ্রমিক লীগের ১৫ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল হালিম শেখকে গ্রেফতার করেছে সিআইডি। ধানমন্ডি থানার মামলা (মামলা নং-৭, তাং-১৯/০৯/২০২৪ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড)-এর তদন্তে আব্দুল হালিম শেখের সংশ্লিষ্টতা উদঘাটিত হলে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি আভিযানিক দল ০৪/০৯/২০২৫ খ্রি. তারিখ ভোর ০১:১৫ ঘটিকায় […]

নগদের সাবেক এমডি তানভীর মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো এক চিঠিতে বিএফআইইউ এ নির্দেশনা দেয়। বিএফআইইউর নির্দেশনায় উল্লেখ করা হয়, সংশ্লিষ্টদের বেতন হিসাব ছাড়া অন্যান্য সব ধরনের লেনদেন স্থগিত রাখতে হবে। একই সঙ্গে এসব […]

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়ের হওয়া ৩৪ মামলায় চার্জশিট দাখিল

ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাসমূহে দায়ের হওয়া মামলার মধ্যে অদ্যাবধি মোট ৩৪টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১৩টি হত্যা মামলা এবং অন্যান্য ধারার ২১টি মামলা অন্তর্ভুক্ত। চার্জশিটকৃত হত্যা মামলাগুলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলায় দায়েরকৃত। এ ছাড়া পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ […]

নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি নুরকে দেখতে যান তিনি। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “তার অবস্থা ভেরি ক্রিটিকাল, তবে […]

প্রতিষ্ঠাবার্ষিকী র‌‍্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে

রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‌্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিষ্কার কার্যক্রম হাতে নেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি পালিত হলে পুরো নগরজীবন স্থবির হয়ে যায় এবং নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিএনপি এই বাস্তবতা […]

ডাকসু নির্বাচনকে ঘিরে নারী প্রার্থী ইস্যুতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক নারী প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে ছাত্ররাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। বামপন্থি সমর্থিত প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস পদপ্রার্থী এস. এম. ফরহাদের প্রার্থিতা নিয়ে আদালতে রিট করেন। […]

চবির শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টায় টেনিস গ্রাউন্ড থেকে মিছিল শুরু হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের বকুলতলায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। বিক্ষোভকালে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দেন— “চবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “শিক্ষার্থীদের রক্ত ঝরে, ইন্টেরিম কি […]

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

মোংলা, ৩১ আগস্ট ২০২৫: বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা এবং সমুদ্রে অবস্থানরত মানুষের জীবনরক্ষায় সর্বদা নিয়োজিত। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ নিয়মিত টহল কার্যক্রম চলাকালে বিপদগ্রস্ত এক মাছ ধরার ট্রলার ‘এফবি মায়ের দোয়া’ ও ১২ জন জেলেকে উদ্ধার করেছে। গত শনিবার (৩০ আগস্ট) মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্র […]