শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার তেল কেনায় ভারতের রপ্তানিতে মার্কিন ৫০ শতাংশ শুল্ক

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর নতুন করে বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। রাশিয়ার কাছ থেকে ছাড়ে অপরিশোধিত তেল কেনার জেরে ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছে ওয়াশিংটন। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, রাশিয়ার তেল কেনার মাধ্যমে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধের অর্থ জোগাচ্ছে। তাই এই শাস্তিমূলক […]

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে, যাতে ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো […]

জুলাই সনদের আইনি ভিত্তি চাইলেন জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে—সে সময়ে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে তার আগে জনগণের দাবির প্রেক্ষিতে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন, এবং গণহত্যার বিচার […]

ঢাকার সব বাস একক ব্যবস্থায় পরিচালনার ঘোষণা

রাজধানী ঢাকায় চলাচলকারী সব বাসকে একক ব্যবস্থার অধীনে পরিচালনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন খাত নিয়ন্ত্রণহীনভাবে চলার কারণে যাত্রীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা […]

রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসু ভিপি প্রার্থীকে পুলিশে দিলো প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ও টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’ রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়ে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ হয়েছেন। তিনি হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর […]

সিলেটে সাদা পাথর লুটপাট: অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু

সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, পরিবেশগত অপরাধের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংঘটিত এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। সিআইডি জানিয়েছে, এ পর্যন্ত পাওয়া গোয়েন্দা তথ্য, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে […]

ট্রাম্পের দাবি: তিন সপ্তাহের মধ্যেই শেষ হবে গাজা যুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি ঘটতে যাচ্ছে। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি আপনারা প্রত্যক্ষ করবেন। যুদ্ধ শেষ হওয়া জরুরি, কারণ ক্ষুধা, দুঃখ-কষ্ট এবং মৃত্যুর মিছিল ভয়াবহ রূপ নিচ্ছে।” এর […]

ভিয়েতনামে টাইফুন ‘কাজিকি’র তাণ্ডব: নিহত অন্তত ৩, ক্ষতিগ্রস্ত হাজারো ঘরবাড়ি

ভিয়েতনামে টাইফুন কাজিকি আঘাত হানার পর উত্তর ও মধ্যাঞ্চলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। তীব্র ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণে ঘরবাড়ি ধসে পড়েছে, গাছপালা উপড়ে গেছে এবং রাজধানী হ্যানয়ের সড়কগুলো নদীতে পরিণত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার (২৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। সরকারি হিসাবে, ঝড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। ঝড়টি সোমবার ভিয়েতনামে আঘাত হানার পর […]

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীর ব্যাগ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরি, পেশাদার নারী চোর গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া থেকে পেশাদার নারী চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে ২১ আগস্ট। প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি কক্সবাজারের চকরিয়ায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লোহাগাড়ার আমিরাবাদ স্টেশন এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিখারীর ছদ্মবেশে […]

কদমতলীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর কদমতলী পাটেরবাগ এলাকায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহতের বন্ধু রাকিব ও তন্ময় জানান, বাবুর বাড়ি শনিরআখড়া মৃধাবাড়ি এলাকায়। বাবার নাম মৃত সদর আলী। বাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানে […]