যশোরে দুদকের ১৮৭তম গণশুনানি অনুষ্ঠিত — দুর্নীতি কমানো সম্ভব: চেয়ারম্যান ড. মোমেন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৭তম গণশুনানি আজ যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধে এ গণশুনানির আয়োজন করে দুদক। গণশুনানিতে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি এবং কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। […]










