মহাখালীতে ২.৫ মন গাঁজা ও ৫২ বোতল ভারতীয় চোরাই মদসহ দুই মাদককারবারি গ্রেফতার
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে মাদক সরবরাহের পরিকল্পনা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ২.৫ মন (১০০ কেজি) গাঁজা এবং ৫২ বোতল ভারতীয় চোরাই মদসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক মোঃ মেহেদী […]



