শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

ঢাকা, ১৮ মে ২০২৫ চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৮ মে) দুপুরে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডায়াবেটিস, অর্থোপেডিক এবং নিউরোলজি […]

কোরবানির ঈদ সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিলে ডিএনসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

ঢাকা, ১৮ মে ২০২৫ আসন্ন ঈদ উল আজহাকে ঘিরে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পরিদর্শনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আজ রবিবার সকালে আকস্মিকভাবে আমিন বাজার ল্যান্ডফিল ঘুরে দেখেন। এ সময় তিনি বর্জ্যবাহী পরিবহন চালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু ও নিরাপদ বর্জ্য অপসারণে বিভিন্ন দিকনির্দেশনা দেন। প্রশাসক লিচেট ট্রিটমেন্ট প্ল্যান্ট […]

সকালের নাস্তা মিস নয় – ওজন কমানোর গোপন চাবিকাঠি!

অনেকেই মনে করেন, সকালের নাস্তা না খেলে ক্যালোরি সাশ্রয় হবে এবং ওজন কমবে। বাস্তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। গবেষণা বলছে, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের নাস্তা। রাতভর উপবাসের পর আমাদের শরীর একটি শক্তিশালী মেটাবলিজমের জন্য অপেক্ষা করে। যদি এই সময়ে খাবার না খাওয়া হয়, তাহলে শরীর শক্তি বাঁচাতে মেটাবলিজম ধীর করে দেয়, ফলে পরবর্তী […]

দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন ও হর্ন জব্দ

ঢাকা, ১৮ মে ২০২৫ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিবেশ অধিদপ্তর আজ রাজধানী ও বিভিন্ন এলাকায় দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। আজ শনিবার, কদমতলী ও সাভার এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন ও টায়ার পাইরোলাইসিসের মাধ্যমে বায়ুদূষণের ঘটনায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী ৩টি মামলায় মোট ১৮ […]

আফতাবনগরে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ শিশু তানজিলার মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় একই পরিবারের আরও ৪ জন

ঢাকা, ১৮ মে ২০২৫ রাজধানীর আফতাবনগর দক্ষিণ আনন্দনগর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হওয়া পরিবারের ৪ বছর বয়সী শিশু তানজিলা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন […]

দুর্নীতি যত কমবে, সমাজে বৈষম্য তত কমবে—মৌলভীবাজারে গণশুনানিতে দুদক চেয়ারম্যান

১৮ মে ২০২৫ “দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে। দুর্নীতি যত কমবে, সমাজে বৈষম্য তত কমবে”—এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। শনিবার মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। “আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” শ্লোগানে অনুষ্ঠিত এ গণশুনানি জেলা প্রশাসন ও জেলা […]

দুদক চেয়ারম্যান এর পিএস পরিচয়ে ফোনের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ

ঢাকা, ১৮ মে, ২৫ঃ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এর পিএস পরিচয়ে মোবাইল নম্বর ০১৮৯৮৬১১৬৬০ থেকে মো. শামীম রেজা নামের ভুয়া পিএস বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে মোবাইলে অর্থ দাবী করছেন। উক্ত প্রতারকের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য দুদকের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। চেয়ারম্যান এর পিএস পরিচয়ে এই প্রতারক কাউকে ফোন […]

এসএসসি ২০২৫: প্রশ্নফাঁস গুজব রুখতে সিআইডির সাইবার অভিযানে সফলতা

চলতি বছরের এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব, মিথ্যা তথ্য এবং ডিজিটাল প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সফলভাবে অভিযান পরিচালনা করেছে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্নফাঁসের গুজব ছড়াতে থাকে একটি সংঘবদ্ধ চক্র। ফেসবুক, ইউটিউব ও টিকটকের মাধ্যমে […]

ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত-বাংলাদেশের বাণিজ্য চলমান থাকবে: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ভারতের সাম্প্রতিক স্থলবন্দর নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চলমান থাকবে। শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখনো ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু পাইনি। তবে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি যে কিছু […]

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন, বন্ধ বেন-গুরিয়ন বিমানবন্দর

ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিস্তীর্ণ অঞ্চলে শনিবার সকাল থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতি যোদ্ধাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর। হামলার পরপরই দেশটির প্রধান বিমানবন্দর বেন-গুরিয়নে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, এ হামলার ফলে রাজধানীসহ অনেক এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। যদিও হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির […]