দুর্ধর্ষ জঙ্গিসহ এখনো পলাতক ৬৯০ বন্দি
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ ঘণ্টা আগে
নরসিংদী কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন, দেশের কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি
ঢাকা, ১৮ আগস্ট:
২০২৪ সালের জুলাই-আগস্টের অস্থিরতার সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে দুর্ধর্ষ জঙ্গিও রয়েছে। এ পর্যন্ত পালিয়ে যাওয়া ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার বা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এসব তথ্য জানান।
কারা মহাপরিদর্শক জানান, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ১৬৬ জনের অবস্থান বা কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। পলাতক বন্দিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
নরসিংদী কারাগার থেকেই পালান ৮২৬ বন্দি
২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের পর সেখান থেকে বিভিন্ন মামলার ৮২৬ বন্দি পালিয়ে যান। তাদের মধ্যে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও আনসার আল ইসলামের নয়জন শীর্ষ জঙ্গিও ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিন হামলাকারীরা কারাগারের প্রধান ফটক ও তালা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রাগারে হামলা চালায়। সেখান থেকে প্রায় ৮৫টি অস্ত্র এবং ৮ হাজার ১৫০ রাউন্ড গুলি লুট করা হয়। কারা হাসপাতাল ও প্রবেশদ্বারেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পালিয়ে যাওয়া অনেক বন্দি গ্রেপ্তার হন। কেউ কেউ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে আবার কয়েকজন আদালতের নির্দেশে জামিনে মুক্তিও পেয়েছেন। তবে পলাতক বন্দি ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এখনো চলছে।
ধারণক্ষমতা ৪৫ হাজার, বন্দি ৯৮ হাজার
সংবাদ সম্মেলনে দেশের কারাগারগুলোর অতিরিক্ত বন্দির চাপের বিষয়টিও তুলে ধরেন কারা মহাপরিদর্শক। তিনি জানান, বর্তমানে দেশে ৭৫টি কারাগার রয়েছে। এর মধ্যে ৬০টি জেলা কারাগার ও ১৫টি কেন্দ্রীয় কারাগার।
এসব কারাগারের সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার হলেও মঙ্গলবার বন্দির সংখ্যা ছিল প্রায় ৯৮ হাজার। অর্থাৎ, ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি বর্তমানে কারাগারগুলোতে অবস্থান করছেন।
কারা মহাপরিদর্শক জানান, দেশের ২১টি কারাগার জরুরিভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। কারাগারে কোনো বন্দিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও নাকচ করেন তিনি। তার ভাষ্য, প্রতিটি কারাগারে বন্দিদের খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।
মাদক-দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’
কারাগারে মাদক প্রবেশ এবং এর সঙ্গে কারারক্ষীদের সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, মাদক ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
তিনি জানান, বিভিন্ন অনিয়ম ও অপরাধের কারণে গত দুই বছরে ২১ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সময়ে ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এছাড়া অপেক্ষাকৃত ছোট অপরাধে ৩০৩ জনকে বিভিন্ন বিভাগের বাইরে বদলি করা হয়েছে।
কারা ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে মুন্সীগঞ্জ কারাগারকে ইতোমধ্যে ক্যাশলেস করা হয়েছে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, পর্যায়ক্রমে দেশের সব কারাগারকে ক্যাশলেস ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এই বিভাগের আরও খবর
মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহনের বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে
জিপিএস ট্র্যাকিংয়ের তথ্য ধরে অভিযান; ধাওয়া করে বাস…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০
ঢাকা, ১৮ আগস্ট: রাজধানীর মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায়…
নিউমার্কেটে ছিনতাইকালে হাতেনাতে গ্রেপ্তার এক
ঢাকা, ১৮ আগস্ট: রাজধানীর নিউমার্কেট এলাকায় ছিনতাইকালে মো.…
পল্লবী থানার অভিযানে ২৭ জন গ্রেফতার
রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান…
সামনের গাড়িতে ধাক্কা, দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের…
সর্বশেষ খবর
2.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডিজিটাল রূপান্তরের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সঞ্জীবন প্রকল্পসহ একাধিক উদ্যোগে অগ্রগতির আশ্বাস
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক; সঞ্জীবন প্রকল্পে প্রি-ফাইন্যান্স সুবিধা, ২০৫ পদে জনবল নিয়োগ, কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়ন ও জাতীয়…
AI বিশ্বে নেতৃত্বের দৌড়ে তুরস্ক, ২০৩০ সালের মধ্যে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য
৫০ লাখ মানুষকে এআই প্রশিক্ষণের লক্ষ্য; তৈরি হবে ১ লাখ ১০ হাজার বিশেষজ্ঞ ও পেশাজীবী, ডেটা সেন্টারের সক্ষমতা পৌঁছাবে ১…
মডেল পরীক্ষায় নিরাপত্তা জোরদার করছে ওপেনএআই
নজরদারিতে ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত কম্পিউটিং সক্ষমতা ব্যয়ের পরিকল্পনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় মডেল তৈরি ও…
মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, কারাদণ্ড
সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভনে অর্থ লেনদেনের সময় আটকের দাবি ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন…
৬ মাসে সরকারের সুস্পষ্ট কোনো সাফল্য নেই: গোলাম পরওয়ার
গণভোট-জুলাই সনদ থেকে জ্বালানি, আইনশৃঙ্খলা ও ব্যাংকিং—বিভিন্ন খাতে ব্যর্থতার অভিযোগ জামায়াতের ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: বিএনপি সরকারের প্রথম ছয় মাসে…
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
চলতি বছরে মৃত্যু বেড়ে ৭৪, আক্রান্ত ২৫ হাজার ৬০১ জন ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।…
মানুষ আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, দেশে চলমান গ্যাস সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এ সংকট পুরোপুরি নিরসনে কমপক্ষে আরও…
তারেক রহমানের ভারত সফর নিয়ে আপডেট নেই: নয়াদিল্লি
সফরকে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার ‘সুযোগ’ হিসেবে দেখছেন সাবেক ভারতীয় কূটনীতিক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে এখন…

