ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ক্ষতিপূরণ দিচ্ছে ডিএনসিসি
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
প্রধান সড়কে ওঠায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তিনজন চালকের ব্যাটারিচালিত অটোরিকশা ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার প্রতিক্রিয়ায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ মঙ্গলবার (১৩ মে) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে ক্ষতিগ্রস্ত তিন চালককে ক্ষতিপূরণের ঘোষণা দেন।
ফেসবুক স্ট্যাটাসে প্রশাসক এজাজ লেখেন, “আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে না আসার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিল। তবে আমরা এখন পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি।”
ডিএনসিসির এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন—শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে মানবিক বিবেচনা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল কিনা।
অটোরিকশা চালকরা জানান, তারা রাস্তায় চলাচল করে পরিবার চালান। রিকশা ভেঙে ফেলার ঘটনায় তারা চরম বিপদে পড়েন। তাই ডিএনসিসির এই ক্ষতিপূরণ সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
উল্লেখ্য, ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও প্রায়শই এসব যানবাহন মূল সড়কে উঠে আসে। এ নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক ও অভিযান চলছে। তবে আইন প্রয়োগের পাশাপাশি চালকদের জীবিকা ও বিকল্প আয়ের ব্যবস্থার ওপরও জোর দেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…

