ইসরায়েলের গাজায় তীব্র বোমা হামলা, নিহত অন্তত ৭০; ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে উত্তেজনা চরমে
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৪, ২০২৫
মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির মাঝে গাজায় ইসরায়েলের বোমা হামলা আরও তীব্র হয়েছে। বুধবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

বিশেষ করে জাবালিয়া এলাকায় আবাসিক ভবন লক্ষ্য করে চালানো একাধিক বিমান হামলায় অধিকাংশ প্রাণহানি হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, “অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, যেগুলো উদ্ধারকর্মীরা এখনো পৌঁছাতে পারেনি।”
ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্য করেনি, তবে তারা বলেছে, রিপোর্টগুলো যাচাই করা হচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনুসে ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি “কমান্ড অ্যান্ড কন্ট্রোল বাঙ্কার” লক্ষ্য করে চালানো এক হামলায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারসহ শীর্ষ নেতারা নিহত হয়েছেন বলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ধারণা। তবে ইসরায়েলি বাহিনী কিংবা হামাস—দু’পক্ষই আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।
হামলার এলাকায় বুধবার একটি বুলডোজার গিয়ে পৌঁছানোর সময় তা লক্ষ্য করে আবারো বিমান হামলা চালানো হয়, এতে বেশ কয়েকজন আহত হন।
অন্যদিকে, মঙ্গলবার রাতে ইরান-সমর্থিত ইসলামিক জিহাদ সংগঠন গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছুঁড়লে ইসরায়েল পাল্টা হামলা চালায়। এর আগে জাবালিয়া ও বেইত লাহিয়ার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।
ট্রাম্পের সফর ও আশাবাদ
ট্রাম্প বর্তমানে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন। ফিলিস্তিনিরা আশা করছেন, এই সফর সংঘাত হ্রাসে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে। সোমবার হামাস থেকে মুক্তি পাওয়া শেষ জীবিত মার্কিন বন্দি ইদান আলেক্সান্ডারকে উদ্ধারের পর প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার রিয়াদে বলেন, “আরও বন্দি মুক্ত হবে, গাজার জনগণ একটি উন্নত ভবিষ্যতের যোগ্য।”
ট্রাম্প ইসরায়েল সফরে যাচ্ছেন না। তবে তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ ও অ্যাডাম বোয়েলার মঙ্গলবার তেলআবিবে বন্দি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, “আলেক্সান্ডার মুক্তির পর নতুন করে একটি বন্দি মুক্তির চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।”
যুক্তরাষ্ট্র গাজায় বেসরকারি চুক্তিভিত্তিক মানবিক সহায়তা পৌঁছাতে একটি পরিকল্পনা উপস্থাপন করেছে, যা ইসরায়েল সমর্থন করলেও জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা তা প্রত্যাখ্যান করেছে। এখনো পরিকল্পনার অর্থায়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট নয়।
চলমান যুদ্ধ ও মানবিক সংকট
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলের উপর হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জনকে গাজায় আটক করে নিয়ে যাওয়ার পর ইসরায়েল গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে।
এই অভিযানে এখন পর্যন্ত ৫২,৯০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শিশু ও নারী রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যায়। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর মতে, গাজা বর্তমানে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

