সুইডেনের অর্থায়নে জলবায়ু মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ প্রকল্প চালু হবে
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৩, ২০২৫
ঢাকা, ৩ জুলাই ২০২৫
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সুইডেন সরকারের অর্থায়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টার হাতে “স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অফ এমওএফইসিসি, ডিওই, অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভড ক্লাইমেট রেজিলিয়েন্স” শীর্ষক প্রকল্পের অনুদান চুক্তিপত্র হস্তান্তর করা হয়।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সুইডিশ উন্নয়ন সংস্থা সিডার অর্থায়নে এই প্রকল্প দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করবে।”
এই প্রকল্পের আওতায় পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের দক্ষতা বৃদ্ধি করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো পরিবেশগত সংকটাপন্ন এলাকার উন্নত তদারকি, পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম এবং দেশের প্রথম ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী।
এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুদান চুক্তি স্বাক্ষর করেন ইআরডির সচিব (রুটিন দায়িত্বে) ড. এ. কে. এম. শাহাবুদ্দিন এবং ঢাকাস্থ সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও সহযোগিতা প্রধান মারিয়া স্ট্রিডসম্যান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুবনা ইয়াসমিন এবং সুইডেন দূতাবাসের সহযোগিতা বিভাগের উপপ্রধান নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রম।
৫০ লাখ সুইডিশ ক্রোনা ব্যয়ে পরিচালিত এই প্রকল্পের তিনটি মূল উপাদান রয়েছে।
- প্রথম উপাদান: প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, যার আওতায় জীববৈচিত্র্য সংরক্ষণকে জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য করা হবে। এছাড়া তৈরি হবে নজরদারি পরিকল্পনা, পরিবেশগত প্রভাব মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ এবং বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হবে।
- দ্বিতীয় উপাদান: সোনাদিয়া দ্বীপসহ গুরুত্বপূর্ণ ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া (ECA) অঞ্চলে উন্নত তদারকি ও পুনরুদ্ধার কার্যক্রম। এর মধ্যে রয়েছে ম্যানগ্রোভ পুনঃস্থাপন, বালিয়াড়ি স্থিতিশীলকরণ, কচ্ছপের প্রজনন কেন্দ্র এবং প্রাথমিক পরিবেশগত মূল্যায়ন। স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গঠন করা হবে ভিলেজ কনজারভেশন গ্রুপ।
- তৃতীয় উপাদান: প্রতিষ্ঠিত হবে একটি ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ফান্ড, যা টেকসই অর্থায়নের মাধ্যমে বিপন্ন প্রজাতি সংরক্ষণ এবং মানব-প্রাণী দ্বন্দ্ব হ্রাসে ভূমিকা রাখবে। এতে সরকারি বাজেটের ওপর নির্ভরতা কমবে।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এই প্রকল্প বাংলাদেশের পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।”
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

