রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সরকারে অর্থ আছে, চিকিৎসক-নার্সের সংকট রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আড়াই হাজার কোটি টাকা দিতে প্রস্তুত, তবে ভবন নয়—প্রয়োজন চিকিৎসক

সরকারের কাছে অর্থ থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালের ভবন নির্মাণের চেয়ে চিকিৎসক ও নার্সের প্রয়োজন বেশি। এ জন্য আড়াই হাজার কোটি টাকা দেওয়ার সামর্থ্য সরকারের রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চিকিৎসক ও নার্সের সংকট

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারের কাছে টাকা আছে, ডাক্তার নেই, নার্সও দরকার। আড়াই হাজার কোটি টাকা দিতে পারব। ফ্যাক্ট হলো বিল্ডিং না, ডাক্তার দরকার।’

দেশের অনেক চিকিৎসক অল্প ভিজিটে রোগীদের সেবা দেন উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করা হয়েছে। দেশের গ্রামাঞ্চলেও চিকিৎসাসেবা পৌঁছে যাচ্ছে এবং সেখানে চিকিৎসক পাওয়া যাচ্ছে।

২০৩০ সালের মধ্যে সার্ভিক্যাল ক্যান্সারমুক্ত করার লক্ষ্য

মন্ত্রী বলেন, সরকার সার্ভিক্যাল ক্যান্সার ৯০ শতাংশ নিয়ন্ত্রণে এনেছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে সার্ভিক্যাল ক্যান্সারমুক্ত করার লক্ষ্য রয়েছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা আপনারাই করবেন, আমরা অর্থ দেব।’

আগের সরকারের সমালোচনা

গত ১৭ বছরের শাসনামলে কতটি হাসপাতাল চালু হয়েছে, এমন প্রশ্ন তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক চিকিৎসা যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে ছিল। ১১ কোটি টাকার যন্ত্র ১৮ টাকা দিয়ে কেনা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ওই সময়ে শুধু দুর্নীতি হয়েছে।

‘আগের সরকারের মানুষের কাছে জবাবদিহি ছিল না, আমাদের আছে’, যোগ করেন মো. সাখাওয়াত হোসেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন