বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার

মঙ্গলবার সকালে বারিধারার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-১; পরে হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআরবি-১-এর সদস্যরা সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ডিবির কাছে হস্তান্তর করেছেন।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি এই কর্মকর্তা। এ বিষয়ে ডিবির পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন