শিক্ষা প্রতিষ্ঠানের একশ মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধের দাবিতে স্মারকলিপি
- বেতাগী (বরগুনা) প্রতিনিধি
- ২ ঘণ্টা আগে
বরগুনার বেতাগীতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের একশ মিটারের মধ্যে তামাক ও ধূমপানজাত পণ্য বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার কাছে স্মারকলিপি প্রদান করেছে বেতাগী উপজেলা নাগরিক ফোরাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বেতাগী প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, সাধারণ সম্পাদক মো. মহসীন খান। উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন স্মারকলিপি গ্রহণ করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর ৭ ধারা ৬ (খ) অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে যেকোনো প্রকার তামাকজাত পণ্য বিক্রয় ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এছাড়া অধ্যাদেশের ৫ ধারা অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপানের ক্ষেত্রেও অর্থদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।কিন্তু আইন অমান্য করে বেতাগী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ফটক সংলগ্ন এলাকায় প্রকাশ্যে বিড়ি-সিগারেট বিক্রি চলছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীরা সহজেই ধূমপানে আসক্ত হয়ে পড়ছে এবং শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে অবস্থিত তামাকের দোকান অবিলম্বে অপসারণ বা স্থানান্তর,নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড ও কঠোর শাস্তি নিশ্চিত করা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে আশপাশের দোকানিদের সতর্ক করণ ও তামাকমুক্ত পরিবেশের মনিটরিং জোরদার করণ, শিক্ষা প্রতিষ্ঠানের ফটক ও সংলগ্ন এলাকায় ‘ধূমপানমুক্ত এলাকা’ সম্বলিত স্থায়ী সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করাসহ চারটি দাবি করা হয়।
এই বিভাগের আরও খবর
মণিরামপুরের মনোহরপুর ইউনিয়নে নির্বাচনী মাঠে সক্রিয় আক্তার ফারুক মিন্টু
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর…
জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩
নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের বিরোধের…
বাউফলে প্রশিক্ষণ শেষে প্রান্তিক পেশাজীবীদের নগদ অর্থ বিতরণ
পটুয়াখালীর বাউফলে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে…
বাউফলে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা
পটুয়াখালীর বাউফলে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করা…
বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল…
আরও পড়ুন
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য ইতালি সফর নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…
পাংশা ১১ দফা দাবিতে কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
রাজবাড়ীর পাংশায় সরকার নির্ধারিত দামে কৃষককে সার সরবরাহ নিশ্চিত করা, কৃষিপণ্যে ধলতা/তোলাবাজি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রকৃত কৃষককে কৃষি…
২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’-এ নতুন অধ্যায় • যুক্ত হতে পারে মুক্তিযুদ্ধকালীন ডায়েরির ছবি • এনসিসিসির চূড়ান্ত অনুমোদন • চট্টগ্রামের বিদ্রোহ,…
গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য মোকাবিলা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তথ্যমন্ত্রীর আলোচনা
সাইবার সুরক্ষা আইন নিয়েও কথা • অংশীজনদের সঙ্গে আলোচনায় গুরুত্ব যুক্তরাষ্ট্রের • অপতথ্য ঠেকাতে এআই ব্যবহারের ওপর জোর তথ্য প্রতিমন্ত্রীর…
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ, বগুড়ায় বড় জমায়েতের প্রস্তুতি
মাটিডালী বিমানমোড়ে বিকেল ৩টায় সমাবেশের পরিকল্পনা • গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি • বগুড়ায় প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের…
ডেঙ্গু প্রতিরোধে সাত দিনের কর্মসূচিতে থামতে চায় না যুবদল
মহাখালীতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম • প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক কর্মসূচির আহ্বান • মাঠে কেন্দ্রীয় ও মহানগর উত্তর যুবদলের নেতারা নিজস্ব…
জনস্বাস্থ্য নিরাপত্তায় বাংলাদেশ-ডব্লিউএইচও সহযোগিতা জোরদারে আলোচনা
রোগ প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য পরিস্থিতির প্রস্তুতি ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী করা, স্বাস্থ্য…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা • বিদেশি পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার • জব্দ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও…

