মিরপুরে বন্ধু আসিফের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী সিফাত খুন
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৩, ২০২৫
রাজধানীর মিরপুর বেনারসি পল্লী এলাকায় কথাকাটাকাটির জেরে বন্ধু আসিফের ছুরিকাঘাতে সিফাত (১৮) নামে এক কিশোর খুন হয়েছে।
রোববার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিফাতের বাবা মো. শাহিন জানান, তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে হলেও বর্তমানে তারা মিরপুর বেনারসি পল্লী এলাকায় বসবাস করেন। সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা সিফাত বন্ধুবান্ধবদের সঙ্গে এলাকার বিভিন্ন স্থানে আড্ডা দিত।
তিনি জানান, ঘটনার রাতে বন্ধু আসিফের সঙ্গে সিফাতের কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে সিফাতের পেটের বাম পাশে আঘাত করে।
এ সময় উপস্থিত অন্যান্য বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
সিফাতের স্বজনেরা জানিয়েছেন, ঠিক কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তা তারা এখনও জানতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত আসিফকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
চীনে চাকরির প্রলোভনে নারী পাচার চক্রের মূলহোতাসহ চারজন গ্রেফতার করেছে র্যাব-৪
চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণীদের…
অবিলম্বে পিআরসহ পাঁচ দফা দাবি মানতে হবে: ডা. ফখরুদ্দিন মানিক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা…
মিরপুরে তিন দিনব্যাপী ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ফেয়ার ২০২৫’ নভেম্বরেই
রাজধানীর মিরপুরে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তিন…
১০ মাস বয়সী শিশুকে অপহরণের ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিলো র্যাব-৪; অপহরণকারী গ্রেফতার
ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ খ্রি. “বাংলাদেশ আমার অহংকার”—এই…
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে আদালতের রায় উপেক্ষা — ডিআইএ’র তদন্তে প্রশ্ন
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ বিষয়ে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

