তুরাগে বাস ডিপো মালিক হত্যা: ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৬, ২০২৫
ঢাকা | ২৬ মে ২০২৫
রাজধানীর তুরাগে রাইদা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন সিকদার হত্যার রহস্য উদঘাটন করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ। চাঞ্চল্যকর ও ক্লুলেস এই হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. সবুজ ফকির (২৮), কালাম (২২) ও মো. শাকিল (১৮)। পুলিশের ভাষ্যমতে, তারা সবাই রাইদা বাসের চালক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যার পর প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ মাটিচাপা দিয়ে গুম করা হয়েছিল।
ডিএমপির তুরাগ থানা সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি সকাল ৯টার দিকে আনোয়ার হোসেন সিকদার বাসা থেকে রাইদা বাস ডিপোর উদ্দেশ্যে বের হন। কিন্তু সেদিন আর বাসায় ফেরেননি। সন্ধ্যার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না মেলায় পরদিন ১৮ জানুয়ারি তার স্ত্রী শিউলি আক্তার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
থানা পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, আনোয়ার সিকদারের সঙ্গে বাস কেনাবেচা সংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ ছিল। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। রোববার (২৫ মে) আশুলিয়া ও দিয়াবাড়ি এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রথমে কালাম ও শাকিলকে এবং পরে তাদের তথ্যের ভিত্তিতে সবুজকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের স্বীকারোক্তি অনুযায়ী ডিপোর উত্তর পাশে টিনের বেড়ার কাছে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আনোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে মরদেহ শনাক্ত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আনোয়ারের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে ২৫ মে রাতে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতার তিনজন ছাড়াও আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ঘটনার দিন সকাল ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে আনোয়ারকে রাইদা ডিপোর ভিতরে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রথমে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
চীনে চাকরির প্রলোভনে নারী পাচার চক্রের মূলহোতাসহ চারজন গ্রেফতার করেছে র্যাব-৪
চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণীদের…
অবিলম্বে পিআরসহ পাঁচ দফা দাবি মানতে হবে: ডা. ফখরুদ্দিন মানিক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা…
মিরপুরে তিন দিনব্যাপী ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ফেয়ার ২০২৫’ নভেম্বরেই
রাজধানীর মিরপুরে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তিন…
১০ মাস বয়সী শিশুকে অপহরণের ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিলো র্যাব-৪; অপহরণকারী গ্রেফতার
ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ খ্রি. “বাংলাদেশ আমার অহংকার”—এই…
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে আদালতের রায় উপেক্ষা — ডিআইএ’র তদন্তে প্রশ্ন
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ বিষয়ে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

