রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান: অবৈধ অস্ত্রসহ ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- মে ২০, ২০২৫
ঢাকা, ২০ মে ২০২৫: রাজধানীর মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলভার ও ২৮ রাউন্ড গুলি।
গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গ্যাংটির গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিলেন সেনা গোয়েন্দারা। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ২টা থেকে অভিযান শুরু করে সেনাবাহিনী। আনুমানিক ভোর ৫টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা পালানোর চেষ্টা করে এবং সেনা টহল দলের ওপর হামলার প্রস্তুতি নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছোড়ে। পরে গ্যাং সদস্যরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরেই ‘হিটলু বাবু গ্যাং’ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। সেনাবাহিনীর এই সাহসিক পদক্ষেপে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানাতে সাধারণ জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর
চীনে চাকরির প্রলোভনে নারী পাচার চক্রের মূলহোতাসহ চারজন গ্রেফতার করেছে র্যাব-৪
চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণীদের…
অবিলম্বে পিআরসহ পাঁচ দফা দাবি মানতে হবে: ডা. ফখরুদ্দিন মানিক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা…
মিরপুরে তিন দিনব্যাপী ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ফেয়ার ২০২৫’ নভেম্বরেই
রাজধানীর মিরপুরে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তিন…
১০ মাস বয়সী শিশুকে অপহরণের ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিলো র্যাব-৪; অপহরণকারী গ্রেফতার
ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ খ্রি. “বাংলাদেশ আমার অহংকার”—এই…
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে আদালতের রায় উপেক্ষা — ডিআইএ’র তদন্তে প্রশ্ন
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ বিষয়ে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
