বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ

ঢাকা, ২৯ মে ২০২৫ খ্রিঃ: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড-১) (প্রশাসন) মোঃ মতিউর রহমান শেখ প্রায় ৩৪ বছরের বর্ণাঢ্য ও সফল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম […]

চীনে গেল বাংলাদেশের আমের প্রথম চালানউভয় দেশের জন্যই লাভজনক হবে এ রপ্তানি: চীনা রাষ্ট্রদূত

চীনের বাজারে বাংলাদেশের আমের প্রথম চালান রপ্তানি হয়েছে। বহুল প্রতীক্ষিত এ রপ্তানির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের একটি নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার (২৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে রপ্তানিকৃত আমের এই চালান চীনের উদ্দেশ্যে পাঠানো হয়। রপ্তানি কার্যক্রম উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, কৃষি […]

সুব্রত বাইন-মোল্লা মাসুদসহ চার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র আইনে মামলা দায়ের

ঢাকা, ২৮ মে ২০২৫ বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে। একই অভিযানে তাদের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকেও আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং রিমান্ড আবেদনসহ আদালতে […]

মহাখালীতে ২.৫ মন গাঁজা ও ৫২ বোতল ভারতীয় চোরাই মদসহ দুই মাদককারবারি গ্রেফতার

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে মাদক সরবরাহের পরিকল্পনা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ২.৫ মন (১০০ কেজি) গাঁজা এবং ৫২ বোতল ভারতীয় চোরাই মদসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক মোঃ মেহেদী […]

অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান, শনাক্ত ১ হাজারের বেশি এমএফএস এজেন্ট

দেশজুড়ে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুসারে এই অভিযান পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (২৭ মে) সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনভিত্তিক জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পেশাদারভাবে কাজ করছে সংস্থাটি। এ পর্যন্ত ১ […]

কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কারাগার শুধু বন্দিশালাই নয়, বরং একটি সংশোধনাগার হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। অপরাধী নয়, বন্দিকে সংশোধনযোগ্য মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় সরকার উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করছে। মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কারা অধিদপ্তরের ১৪তম ব্যাচের ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচের কারারক্ষী ও […]

ঈদুল আযহা নির্বিঘ্ন ও নিরাপদ করতে আন্তরিকভাবে কাজের নির্দেশ আইজিপির

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএম আসন্ন ঈদুল আযহা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেশের সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় আইজিপি এসব নির্দেশনা প্রদান করেন। সভায় […]

৪৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘সুরভি’: ডা. জুবাইদা রহমান

দুস্থ, অসহায় ও ছিন্নমূল শিশু-কিশোরদের জীবন গঠনে ৪৭ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘সুরভি’। সংগঠনটির কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে আজ মঙ্গলবার দুপুরে ‘সুরভি’র ধানমন্ডির প্রধান কার্যালয় পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। সেখানকার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয় তাকে। […]

ইতিহাসে এক রাতের সর্বোচ্চ হামলা: রাশিয়ার সহিংসতায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ—‘যুক্তরাষ্ট্রের নীরবতায় উৎসাহ পাচ্ছেন পুতিন’

ইউক্রেনের ওপর যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় একক হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতে চালানো এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। আহত হয়েছেন আরও অনেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নীরবতাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমন বর্বরতা চালাতে উৎসাহিত করছে। শনিবার রাত […]

সাংবাদিক মুন্নি সাহা ও স্বামীসহ সংশ্লিষ্টদের ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ, ১৮ কোটি টাকার লেনদেন স্থগিত

সাংবাদিক মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে বর্তমানে থাকা স্থিতির পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট কর্তৃক পরিচালিত মানিলন্ডারিং অনুসন্ধানে উঠে এসেছে, মুন্নি সাহা ও তার স্বামী পেশাগত প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল […]