শনিবার, ২৮ মার্চ ২০২৬

যেসব বিষয়ে একমত হতে পারিনি, সেসব বিষয় জনসমক্ষে প্রকাশ করা হবে – আলি রিয়াজ

জাতীয় ঐকমত্য গঠনের প্রথম ধাপের আলোচনায় বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রোববার (২৫ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। ড. রীয়াজ বলেন, “আমরা যেসব বিষয়ে একমত হতে পারিনি, […]

সরকারকে দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা পরিষদ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জানিয়েছে, নির্বাচনের রোডম্যাপ, বিচার ও সংস্কার প্রক্রিয়ায় সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালনে যদি কোনো চক্রের ষড়যন্ত্র বা অযৌক্তিক দাবি দাওয়ার মাধ্যমে পরিবেশ বাধাগ্রস্ত হয়, তবে সরকার জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত […]

প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন: রুদ্ধদ্বার বৈঠকে আশ্বস্ত করলেন পরিকল্পনা উপদেষ্টা

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। তিনি পদত্যাগের কথা বলেননি। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও তাঁদের দায়িত্বে বহাল আছেন।” আজ শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়ে […]

আগামী মাসেই নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াতে ইসলামি

শূরা অধিবেশনে ডা. শফিকুর রহমানের আহ্বান—“আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব” বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন যেন জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়, সেজন্য এখনই নির্বাচনকেন্দ্রিক সংস্কার সম্পন্ন করে আগামী জুন মাসেই রোডম্যাপ ঘোষণা করা উচিত। শনিবার (২৪ মে) রাজধানীর মগবাজারের আল-৭ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি […]

বিএনপি ও জামায়াতের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার (২৪ মে) দেশের দুটি প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে প্রথম দফার বৈঠক […]

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ ইচ্ছা নিয়ে ইসলামী দলগুলোর প্রতিক্রিয়া: ঐক্যবদ্ধ থাকার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর পদ থেকে পদত্যাগের কথা চিন্তা করছেন – এই গুঞ্জনে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক এই পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছে। দলগুলোর নেতারা একদিকে ড. ইউনূসকে পদত্যাগ না করার আহ্বান জানাচ্ছেন, পাশাপাশি চলমান সংকট মোকাবেলায় সকল পক্ষের ঐক্য ও সংলাপের ওপর জোর দিচ্ছেন। […]

একনেক বৈঠকে নজর: ড. মুহাম্মদ ইউনূস কি খোলাসা করবেন নিজের অবস্থান?

আজ শনিবার (২৪ মে ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং তাঁর পদত্যাগের সম্ভাবনা নিয়ে চলমান গুঞ্জনের প্রেক্ষাপটে, এই বৈঠকে তাঁর বক্তব্যে কিছু দিকনির্দেশনা পাওয়া যেতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। রাজনৈতিক অস্থিরতা ও […]

‘৩৬ জুলাই’ একটি শক্তির প্রতীক: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘৩৬ জুলাই’ একটি বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। তিনি লেখেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরিপক্ব আচরণের কারণে ‘জুলাই’ হারিয়ে যেতে পারে না। শহিদ-গাজীদের প্রতি দায় আছে আমাদের সবার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে […]

ড. ইউনূসের পদত্যাগ গুঞ্জন ঘিরে বিতর্ক, ‘স্ট্যাটাসটি ব্যক্তিগত’ বললেন বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের একটি ফেসবুক পোস্ট। শুক্রবার (২৩ মে) দুপুরে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি জানান, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না।” তবে কিছুক্ষণের মধ্যেই তিনি পোস্টটি সরিয়ে ফেলেন এবং বিকেলে আরেকটি পোস্টে সেটিকে ‘ব্যক্তিগত মতামত’ বলে ব্যাখ্যা দেন। এরই মধ্যে […]

ড. ইউনূস পদত্যাগ করছেন না: শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তার নেতৃত্ব অপরিহার্য — ফয়েজ তৈয়্যব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৩ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। তিনি লিখেছেন, ড. ইউনূস ব্যক্তিগতভাবে ক্ষমতার প্রতি আগ্রহী নন, তবে বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ক্ষমতা […]