শনিবার, ২৮ মার্চ ২০২৬

নির্বাচনের সময়সীমা নির্ধারিত: ফেব্রুয়ারির মাঝামাঝিতে ভোট চায় বিএনপি

তারেক-ইউনূস বৈঠক ‘টার্নিং পয়েন্ট’ — মির্জা ফখরুল ঢাকা, ১৩ জুন ২০২৫ (প্রান্তকাল): আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই সময়সীমাকে দলের পক্ষ থেকে যথোপযুক্ত উল্লেখ করে বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনৈতিক অচলাবস্থা […]

প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগেই জাতীয় নির্বাচন সম্ভব- ড. ইউনূস

লন্ডন, ১৩ জুন ২০২৫ (বাসস): বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে আগামী ২০২৬ সালের রমজান শুরুর আগেই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সেক্ষেত্রে সংবিধান সম্মত কাঠামোর মধ্যে থেকে প্রয়োজনীয় সংস্কার ও বিচারপ্রক্রিয়ায় অগ্রগতি অর্জন আবশ্যক। এই মন্তব্য তিনি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের […]

নুরকে অবরুদ্ধ রাখার অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতাকর্মীরা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালীর গলাচিপায় অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার পর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে ঘিরে রাখেন বলে দাবি করেছে নুরের রাজনৈতিক সংগঠন। সংগঠনের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তার […]

বিএনপিকে সরাসরি বার্তা দিলেন পিনাকী ভট্টাচার্য

বিএনপির প্রতি কঠোর বার্তা দিয়েছেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, বিএনপি ‘পরোক্ষভাবে’ তাকে আক্রমণ করার জন্য পরিচিত দুই ব্যক্তিকে ব্যবহার করছে। যদিও তিনি স্পষ্ট করে বলেন, এ ধরণের কৌশল তাঁর বিরুদ্ধে কাজে আসবে না। স্ট্যাটাসে পিনাকী লেখেন, ‘বিএনপিরেও বলি ফেউ পাঠায়ে […]

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ

১২ জুন ২০২৫ বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যভিত্তিক সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (১১ জুন) এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। বাংলাদেশের আবেদনে যুক্তরাজ্যের পদক্ষেপ আল জাজিরার অনুসন্ধানী শাখা আই-ইউনিটকে দেয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের জাতীয় […]

ড. ইউনূসের উদ্বেগ: শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে মোদির নির্লিপ্ততা, ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ঢাকার অনুরোধে কোনো সহায়তা করেননি। তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং তাকে ‘চুপ থাকতে’ না বলে ভারত একধরনের ‘দায় এড়ানোর কৌশল’ গ্রহণ করেছে, যা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। বুধবার (১১ […]

সিলেটে দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

তারিখঃ ১১ জুন ২০২৫ প্রেস বিজ্ঞপ্তি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বার্তা প্রেরকঃ (মুহাম্মদ মুনির হোসেন), সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি ইউকে প্রবাসীদের

জাতীয় নির্বাচনের আগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দেড় কোটিরও বেশি বাংলাদেশি নাগরিককে ভোটাধিকার প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে। মঙ্গলবার (১০ জুন) লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক দশমাংশ বিদেশে থাকলেও তারা এখনো ভোটাধিকার থেকে বঞ্চিত। অথচ এই প্রবাসীরাই বছরে কয়েক বিলিয়ন ডলারের রেমিট্যান্স […]

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশে ১৭ বছর পর একটি “ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন” অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনে আন্তর্জাতিক নীতি গবেষণা সংস্থা চ্যাথাম হাউসে অনুষ্ঠিত এক নীতি সংলাপে মূল বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, “বাংলাদেশে এবার যে নির্বাচন হবে, […]

ভারতের ‘পুশ ইন’ নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ার আহ্বান রিজভীর

নয়াপল্টন, ১১ জুন ২০২৫ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে অব্যাহতভাবে ‘পুশ ইন’ ঘটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “দেশের নিজস্ব নাগরিকদের ‘বিদেশি’ আখ্যা দিয়ে ভারত তাদের জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। এ ধরনের অপমানজনক ও অনৈতিক আচরণের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধও গড়ে তোলা হবে।” বুধবার […]